somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালীর কৃর্তী বিশ্বময়

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল’ – বিষয়টি আমাদের সকলেরই জানা। ঠিক এ ভাবেই ছোট ছোট ভালো কাজ যখন এক‌ত্র হয় তখন তা বড় কল্যাণ বয়ে আনে। আর একদিন না একদিন সে ভালো কাজের স্বীকৃ‌তিও মিলে। এম‌নই কিছু ছোট ছোট অথচ ভালো কাজের বড় স্বীকৃতি হিসেবে এ বছর কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গ্র্যান্ট ও সম্মাননা জিতে নিয়েছেন নেসার আহমেদ নামের এক বাংলাদেশি কানাডীয়। ২০১২ সালে স্ত্রী ও এক সন্তানসহ উন্নত জীবনের আশায় অভিবাসী হিসেবে কানাডায় স্থায়ী হওয়া নেসার রায়ারসন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক প্রোগ্রামের চতুর্থ বর্ষের একজন ছাত্র। অন্য দশজন অভিবাসীর মতো শুরুতে তাঁকেও নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে। নতুন দেশের আবহাওয়া, কর্মপরিবেশ, সংস্কৃতি ইত্যাদির সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো, উপার্জন করে সংসার চালানো, সম্মানজনক পেশায় ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করা—সবই ছিল তাঁর নতুন জীবনের জন্য একেকটি যুদ্ধ। তবে এতো কিছুর মাঝেও বাংলাদেশ থেকে যারা তাঁর মতো অভিবাসী হয়ে কানাডায় গিয়েছে তাদের দুঃখ-কষ্ট তাঁকে প্রতিনিয়ত কাঁদিয়েছে। অনেকের চাকরি নেই, সংসারে অশা‌ন্তি, শারী‌রিক ও মান‌সিক স্বাস্থ্য ভেঙে পড়ছে চোখের সামনে - মান‌বিক বিপর্যয় রোধে এসব মানুষের জন্য কিছু করার তাগিদ তাকে প্রতিনিয়ত তাড়িত করেছে। তিনি তাঁর বেকার‌ প্রতিবেশীদের চাকরি পেতে সহায়তা, ‌ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কর্মশালা, চি‌নি আর অতিরিক্ত লবণযুক্ত খাবার খেয়ে ছোট বাচ্চাদের স্থূলতার বিষয়ে মা-বাবাদের ম‌ধ্যে সচেতনতা তৈরি করেন, বিনা পয়সায় বা স্বল্প দামে কোথায় স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় প্রতিবেশীদের তা জানানো ইত্যাদি পদক্ষেপ নেয়া শুরু করেন। এ ছাড়াও শারী‌রিক ও মান‌সিক স্বাস্থ্যের সুস্থ্যতার জন্য বিনা পয়সার সরকারি অনুশীলন ও বিনোদন কেন্দ্রের তথ্যও মানুষকে জানাতে শুরু করেন। যেহেতু বাঙালি কমিউনিটির অনেকেই ইংরেজি পুরোপুরি বুঝ‌তে পারেন না, সে জন্য তথ্যগুলো তিনি বাংলায় অনুবাদ করে মানুষের মাঝে বিলি করেন। নিজ উদ্যোগে স্থানীয় পৌরসভার কাছে আবেদন করে অর্থের সংস্থান করে এবং টরন্টোর বাঙালি কমিউনিটির জন্য তথ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করা ‘বায়েস’ নামের এক‌টি প্রতিষ্ঠানের সহায়তায় তিনি এসব কাজ করতে থাকেন। এ বছর রায়ারসন বিশ্ববিদ্যালয় টরন্টোতে সমাজকল্যাণমূলক ছোট ছোট ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার দেয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করলে বাংলাদেশের নেসার তাঁর অসাধারণ ছোট ছোট ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ মনোনয়ন পাওয়া ব্যক্তি হিসেব রায়ারসন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গ্র্যান্ট ও সম্মাননা পুরস্কার জিতে নেন। এ সম্মাননা একজন বাঙালির অনন্য মানবিকতাবোধ আর স্বদেশপ্রেমের স্বীকৃতি। এ ধরনের সম্মাননাই আরো অনেক নেসারকে মানুষের জন্য কাজ করার প্রেরণা জোগাবে। প্রবাসী বাঙালিরা প্রত্যেকেই যদি তাদের নিজের নিজের অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করতে উজ্জীবিত হয় তাহলে তারা সবাই মিলে ভালো থাকতে পারবে। বিশ্ব পরিমন্ডলে যেখানেই বাংলাদেশী কমিউনিটির আছে সবখানে ক্রমশঃ বাংলাদেশের গৌরব ও সম্মান আরও বৃদ্ধি পাবে।
 
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×