somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হচ্ছে পর্যটন মেলা

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় তিন দিনের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলার আয়োজন হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ শিরোনামে এ মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৪০টি স্টল থাকবে। এ ছাড়া ১৩টি দেশের ৫০ জন বিদেশি এক্সিবিউটরও থাকবেন। ২০-২২ এপ্রিল সপ্তমবারের মতো এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক, মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট পর্যটন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বিদেশি অংশগ্রহণের মধ্যে নেপালের জাতীয় পর্যটন সংস্থা নেপাল ট্যুরিজম বোর্ড, নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), টুরিজম অথরিটি অব থাইল্যান্ড, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর্যটন মন্ত্রণালয় অংশগ্রহণ করবে। এ ছাড়া ভুটান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, দুবাই, ফিলিপাইন, আসাম, তুরস্ক, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশ্যা, কাশ্মীর ও ত্রিপুরার শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী শ্রী গৌতম দেব, ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এ কে ভট্টাচার্য। এ ছাড়া দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেলার প্রবেশ ফি ৩০ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে আকর্ষণীয় মূল্য ছাড় ঘোষণা করেছে। টিকিটের এ মূল্য ছাড় সুবিধা শুধু মেলার স্টল থেকেই পাওয়া যাবে। অফারের মধ্যে রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৯ হাজার টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৮ হাজার ৯০০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২ হাজার ৫০০ টাকা, ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা ১৪ হাজার ৫০০। এ ছাড়া ঢাকা-কুয়ালালামপুর ও সিঙ্গাপুর-ঢাকা একত্রে ২৪ হাজার ২২৫ টাকার স্পেশাল ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কলকাতা-ঢাকা ও যেকোনো অভ্যন্তরীণ রুটে নির্ধারিত ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্য ছাড় ঘোষণা করেছে ইউএ-বাংলা এয়ারলাইনস। মেলা থেকে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর রুটে টিকিট সংগ্রহ করলে ৩০ কেজি লাগেজ সুবিধাও প্রদান করা হবে। মেলা থেকে টিকিট ক্রয় করলে ২০ এপ্রিল থেকে ২০ জুনের মধ্যে ভ্রমণ করা যাবে।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×