somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার বিশ্ব ও বাংলাদেশ

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাইবার বিশ্বে বাংলাদেশ নতুন। তবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান গণতান্ত্রিক সরকার এর সম্ভাবনা ও সঙ্কট সম্পর্কে সম্যক অবগত আছে বিধায় ইতোমধ্যে ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স এ্যান্ড টেকনোলজি (এনসিএসটি) গঠন করেছে। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালায় আইসিটির উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে আগামীতে বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি বাজার ধরার তাগিদে। এছাড়াও সুশাসন নিশ্চিত, আইসিটি সংশ্লিষ্ট নীতি কার্যকর, সফটওয়্যার প্রকল্পের জন্য বিশেষ বরাদ্দ, বিশ্বমানের আইসিটি পেশাদার গড়ে তোলা এবং এ খাতে সমৃদ্ধির জন্য একটি বিশ্বমানের আইসিটি ইনস্টিটিউশন গড়ে তুলোর মতো সময়োপযোগী উদ্যোগও নেয়া হয়েছে। নতুন প্রজন্ম যাতে সাইবার নিরাপত্তা এবং ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে জ্ঞান অর্জন করে দেশের আইসিটি অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করতে পারে সেজন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্স চালু করার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। বর্তমানে দেশে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি জ্যামিতিকহারে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন এখন একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। খুনের মতো অপরাধ সংঘটিত হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরাধের আলামত সংগ্রহের। তেমনি সাইবার অপরাধের ক্ষেত্রেও কিছু অত্যাবশ্যক ব্যবস্থা নিতে হয়। তাই সময়ের চাহিদা বিবেচনায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিষয়ে সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধিরও উদ্যোগ নেয়া হয়েছে। উন্নত বিশ্ব সাইবার অপরাধ নিয়ে যথেষ্ট সতর্ক ও সচেতন। সরকারের সময়োপযোগী উদাোগে এ ব্যাপারে আমাদের দেশেও সক্ষমতা ক্রমশঃ বাড়ছে। সাম্প্রতিককালে দেশে যেসব সাইবার অপরাধ সংঘটিত হয়েছে তার ভেতরে অধিকাংশই হচ্ছে ব্যক্তিগত হয়রানি। কারও সম্পর্কে মানহানিকর বা আপত্তিকর কথা ও ছবি পোস্ট করা। সামাজিক মাধ্যমের ব্যাপক প্রসারের ফলে এই অপরাধের মাত্রা অনেক বেড়েছে। বিশেষ করে নারী সংক্রান্ত সাইবার অপরাধের মাত্রা বেশি। অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাচ্ছে। অনেকে লজ্জা বা সঙ্কোচের জন্য সেটাও করছে না। দেশে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের ৭৩ শতাংশই নানা ধরনের সাইবার অপরাধের শিকার হচ্ছেন। এর ২৩ শতাংশই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেন না। তবে দেশে সাইবার অপরাধ রোধে আইন প্রণয়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাইবার অপরাধ আইনের প্রয়োগ সক্ষমতা বৃদ্ধিতে পর্যায়ক্রমে দেশজুড়ে প্রশিক্ষণ চালু করার প্রকল্প গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়ামীন আছে। দেশে অনলাইন কার্যক্রমে প্রাইভেসি পলিসি, ট্রাস্ট মার্কস এবং অন্যান্য স্বনিয়ন্ত্রক পদক্ষেপ যা পণ্যের মান ও সেবার উন্নতি ঘটাবে এবং ভোক্তাদের আস্থা বৃদ্ধি করবে সেই বিষয়াবলী সংশ্লিষ্ট নীতিমালায় যোগ হওয়া দরকার। কেননা সাইবার নিরাপত্তার প্রশ্নে প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কাম্য। তবে এখনও প্রযুক্তিগত ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে অনেক সাইবার অপরাধীরা। এমনকি অনেক সময় তাদের শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সাইবার নিরাপত্তা বাড়াতে জরুরী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে যে কোন মূল্যে নারীদের উপর সাইবার অপরাধ দমন করতে হবে। তবে বর্তমান সরকারের জনবান্ধব ও সময়োপযোগী কার্যক্রমে জনতার আস্থা আজ বিশ্বাসে পরিণত হয়েছে। সকলেই আশাবাদী – সরকারের সময়োপযোগী ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সাফল্যের যে ধারাবাহিকতা তাতে সাইবার বিশ্বে এ দেশের ব্যবহারকারীদের পথচলা নিরাপদ হবেই।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×