somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বাসেই ঢাকা-খুলনা-কলকাতা

২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৯৮ সালে প্রথম কলকাতা-ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। আর ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেনের মাধ্যমে চালু হয় বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। এরপর ২০১৫ সালে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে চালু করা হয় যাত্রীবাহী বাস চলাচল। ৮ এপ্রিল ২০১৭ খুলনা-কলকাতা রুটে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ও বাস সার্ভিস শুরু হয়েছে। এবারে শুরু হলো ঢাকা-খুলনা-কলকাতা যাত্রীবাহী বাস। সপ্তাহে তিনদিন করে ঢাকা ও কলকাতার যাত্রীরা খুলনা হয়ে যাতায়াত করতে পারবেন। ঢাকা থেকে প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর বিআরটিসি আন্তর্জাতিক বাসটার্মিনাল থেকে ছেড়ে যাবে। আর কলকাতার সল্টটেক করুনাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। রাত ৮টার দিকে বাসটি ঢাকায় এসে পৌঁছবে। এই সার্ভিসটি বাংলাদেশের পক্ষ থেকে সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও বেসরকারি পরিবহন সংস্থা গ্রিনলাইন এই সার্ভিসটি যৌথভাবে পরিচালনা করবে। ঢাকা থেকে ১০ ঘণ্টায় বাসে করে কলকাতা যাওয়া যাবে। মাওয়া হয়ে এটাই প্রথম কলকাতার সঙ্গে চালু হওয়া বাস সার্ভিস। বাসটি ঢাকা থেকে মাওয়া ফেরি পার হয়ে যাবে মাত্র আড়াই ঘণ্টায়। আর রাজধানী থেকে আট ঘণ্টা লাগবে খুলনা সীমান্ত পর্যন্ত পৌঁছাতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা। মূল সুবিধাটা হলো, ঢাকা থেকে যে বাসে রওয়ানা হবেন; যাত্রী সেই একই বাসে কলকাতা নামবেন। যাত্রাপথে কোনো বাস পরিবর্তন করতে হবে না। খুলনায় বাসের কাউন্টার থেকেও যাত্রী উঠতে পারবেন। নতুন এ সার্ভিসের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদী বাংলার জনগণ।

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×