somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশ পথে নব দিগন্ত

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মান বজায় রাখতেই পৃথক করা হচ্ছে সিভিল এভিয়েশনের রেগুলেটর ও সার্ভিস প্রোভাইডার। বর্তমানে এ দুটো কাজ একাই করছে সিভিল এভিয়েশন। এতে এয়ারপোর্ট ও এয়ারপোর্টগুলোকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। যেমন বিমান সংস্থাগুলোকে বিমানবন্দর ব্যবহারের অবকাঠামোগতসহ অন্যান্য সেবা নিশ্চিত করে সিভিল এভিয়েশন। এখন বিমান মন্ত্রণালয়ের অধীনস্থ এয়ারলাইন্সগুলো কোন শর্ত ভঙ্গ করলে সিভিল এভিয়েশন কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না। একইভাবে সিভিল এভিয়েশনের সরাসরি নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরের কোন রুলস যদি লঙ্ঘন করা হয়, তারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হয় সিভিল এভিয়েশনকে। কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। কারণ রেগুলেটর ও সার্ভিস প্রোভাইডার একই প্রতিষ্ঠান; সিভিল এভিয়েশনের অধীন। এ অবস্থায় সিভিল এভিয়েশন দুভাগ হয়ে গেলে এ ক্ষেত্রে আন্তজার্তিক মান বজায় রাখা সহজ হবে। আগামী তিন মাসের মধ্যেই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। বর্তমান সিভিল এভিয়েশনকে দুভাগ করার পর একটি থাকবে রেগুলেটর বডি হিসেবে যার কাজই হবে শুধু এয়ারপোর্ট ও এয়ারলাইন্সগুলো ঠিকমতো আইন মেনে কাজ করছে কিনা সেটা তদারকি করা ও শাস্তি দেয়া। আবার সার্ভিস প্রোভাইডারের কাজ হবে দেশের সকল বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা, অপারেশনাল কার্যক্রম, প্রকৌশল বিভাগের উন্নয়ন-সংস্কার কার্যক্রম, কমিউনিকেশনসহ সব ধরনের সেবা সুনিশ্চিত করা। এ ছাড়া থাকবে বিমানবন্দরে যে কোন ধরনের বিমান দুর্ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন ‘বিমান দুর্ঘটনা তদন্ত বোর্ড’। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এবং ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ)-এর সুপারিশে সিভিল এভিয়েশন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। দেশের বেসামরিক বিমান চলাচল ও বিমান বন্দরগুলোর দ্রুত উন্নয়ন সংক্রান্ত কাজে গতি বৃদ্ধির লক্ষ্যেই সরকার সিভিল এভিয়েশনকে দুভাগ করার সিদ্ধান্ত নিয়েছে যে কোন বিমানবন্দরে ফ্লাইট অপারেশনের জন্য দীর্ঘ মেয়াদী, স্বল্প মেয়াদী ও তাৎক্ষণিক উন্নয়ন ও সংস্কার কাজের প্রয়োজন হয়। বিমানবন্দরের রানওয়ে বৃদ্ধি, লাইটিং সিস্টেম, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বাউন্ডারিসহ প্রয়োজনীয় সকল কাজ দ্রুত করার লক্ষ্যেই সিভিল এভিয়েশন থেকে আলাদা করে এয়ারপোর্ট অথরিটি নামের নতুন সংস্থাটি করতে যাচ্ছে সরকার। এ সংস্থার অধীনে থাকবে প্রকৌশল বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডিং কার্যক্রম। এ জন্য নতুন করে জনবল নিয়োগসহ বিভিন্ন বিভাগকে ঢেলে সাজানো হবে। সিভিল এভিয়েশন শুধু রেগুলেটর বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। এতে করে বাংলাদেশের বিমানবন্দরগুলো ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে।
 
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×