নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য প্রস্তুত ঢাকা-আরিচা মহাসড়ক
২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের আগে ঢাকা-আরিচা মহাসড়ক যানজটমুক্ত রাখতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে মানিকগঞ্জের সড়ক ও জনপদ বিভাগ। ইতিমধ্যে মহাসড়কের দুই পাশের রাস্তার দীর্ঘদিনের খানাখন্দের মেরামতকাজও শেষ হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন স্থানে গতিরোধক থাকার কারণে যাত্রীবাহী পরিবহন ধীরগতিতে চালাতে হয়। এ কারণে প্রতি ঈদে ব্যস্ততম এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখো মানুষের। এ কারণে এবার অপসারণ করা হয়েছে ঢাকার নবীনগর বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় ৩৮টি গতিরোধক। বলা যায়, ঈদযাত্রার জন্য প্রস্তুত এই মহাসড়ক। আশা করা যাচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের উপর দিয়ে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ পরিবহন যোগে ঈদে ঘরে ফিরতে পারবেন। ঈদের বিষয়টি মাথায় রেখে পাটুরিয়া ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। মহাসড়কে ছিনতাই ঠেকানোসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য মোতায়েন থাকবে র্যা ব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। আগত ঈদে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই মানিকগঞ্জে হয়ে মানুষ যেন ঘরে ফিরতে পারবে আপনজনের কাছে এমনতাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন