somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি ও অপরাধীদের ডিজিটাল ডাটাবেজ

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারের জঙ্গিবাদ বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে সারাদেশের তিন হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গির বিস্তারিত তথ্য ও ছবিসহ একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং তালিকাটি সারাদেশের সবকটি জেলা ও থানা পর্যায়ে সংশ্লিষ্ট সকল বাহিনী/সংস্থার কাছে পাঠানো হয়েছে। গত বছর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরপরই মূলত সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জঙ্গিবিরোধী অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় সারাদেশের জঙ্গিদের তথ্য সংগ্রহ করা হয় মাঠ পর্যায়ে তদন্ত পরিচালনার মাধ্যমে। এ জন্য জঙ্গি সংক্রান্ত মামলাগুলো নজরদারি করতে দায়িত্ব দেয়া হয় নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের। যাতে তারা সার্বক্ষণিক এসব মামলার অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। জঙ্গিবাদ এখন আর কোন একক দেশের সমস্যা নয়, এটা মাথায় রেখেই প্রতিবেশী দেশগুলোকে সাথে নিয়ে জঙ্গিবাদ দমনে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উপর জোর দেয়া হয়েছে। মূলত গুলশানে জঙ্গি হামলার পর তিন হাজারেরও বেশি সন্দেহভাজন জঙ্গির বিস্তারিত তথ্য ও ছবিসহ একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা ছাড়াও সারাদেশের জেলাগুলোতে গঠন করা হয় কাউন্টার টেররিজম ইউনিট। তাৎক্ষণিক প্রয়োজনে তারা নিয়মিত পুলিশের সঙ্গে জঙ্গিবিরোধী অভিযানে অংশ নিচ্ছে। দেশব্যাপী জঙ্গিদের আস্তানা খুঁজে খুঁজে বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত এক বছরে জঙ্গিবিরোধী অভিযানে তিন শতাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়, অভিযানে মারা যায় ৭০ জঙ্গি। এসব অভিযান চালাতে গিয়ে পুলিশ ও র্যাশবের আটজন সদস্যও মারা গেছে। জঙ্গি দমনের জন্য পুলিশ সদর দফতরে গঠিত ইনটেলিজেন্স উইং ‘ল’ ফুল ইন্টারসেপশান সেল (এলআইসি) নামে নতুন একটি ইউনিটের কার্যক্রমও শুরু হয়েছে। দেশে কেবলমাত্র জঙ্গি নয়, সন্ত্রাসী, অপরাধীদের ছবিসহ ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজও শুরু করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। ইতোমধ্যে আড়াই লক্ষাধিক জঙ্গি, সন্ত্রাসী, অপরাধীর ডাটাবেজ তৈরি করেছে তারা। সরকারি তথ্য অনুযায়ী অপরাধীদের ছবি, আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ, চোখের মণির স্ক্যান, পূর্ববর্তী অপরাধের রেকর্ড এবং ফৌজদারি অপরাধে শাস্তির তথ্যের মতো অপরাধীদের ১৫০ ধরনের তথ্য-উপাত্ত রয়েছে এই ডাটাবেজে। এই ডাটাবেজে খুব সহজেই অপরাধীদের বিবরণ পাওয়া যায়, যা দেশে অপরাধ প্রতিরোধ বিশেষ করে জঙ্গি তৎপরতা দমনে সহায়তা করবে। ডাটাবেজের তথ্যের সঙ্গে ব্যক্তির তথ্য মিলিয়ে র্যাতব ইতোমধ্যে ১ হাজার ১শ’ জন ব্যক্তিকে শনাক্ত করেছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন নামে অপরাধ সংঘটিত করেছে। কোন ব্যক্তি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা, তা যাছাই করার জন্য জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজেও র্যামবের প্রবেশাধিকার রয়েছে। এ লক্ষ্যে মেশিন রিডেবল পাসপোর্ট ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ডাটাবেজে প্রবেশাধিকার পাওয়ার কাজও চলছে। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারির পর থেকে যারা একদিনের জন্যও কারাগারে ছিল, এমন ৫৮ হাজার বন্দির ২০০ ধরনের তথ্য সম্বলিত একটি কারাবন্দি ডাটাবেজও চালু করেছে র্যািব। ডাটাবেজে অপরাধীদের উভয় হাতের ১০ আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ ও চোখের মণির স্ক্যান সংরক্ষিত রয়েছে। ডাটাবেজে অপরাধীদের পূর্বের অপরাধের রেকর্ড, অপরাধের ধরণ, শাস্তির বিবরণ, তাদের নাম, ঠিকানা এবং পেশার উল্লেখ রয়েছে। এই ডাটাবেজটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, ডাটাবেজের অধীন যে কোন কারাগারের বন্দির তথ্য মোবাইলে খুদে বার্তার মাধ্যমে র্যামবের মহাপরিচালক ও জেলের মহাপরিদর্শকের কাছে চলে যাবে। এই ডাটাবেজের মাধ্যমে কর্তৃপক্ষ এক ক্লিকেই অপরাধীদের অবস্থা ও ৬৭টি কারাগারের বন্দিদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে। ডাটাবেজ সিস্টেমটিকে যথাযথভাবে পরিচালনা করতে সব পদক্ষেপই হাতে নেয়া হয়েছে। পূর্বের ক্রিমিনাল রেকর্ড যাচাইয়ের সুযোগ থাকাতে অপরাধ করে আগামীতে কেউ আর রেহাই পাবে না। সময়োপযোগী এ ধরণের নানা ইতিবাচক পদক্ষেপের মাধ্যমেই এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ।
 
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×