somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সততা পয়েন্ট’ - দেশের প্রথম সততা অভ্যাসের বাক্স

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রচলিত নিয়মে ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সেবার জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় কোর্ট ফি পরিশোধ করতে হয়। যারা কোর্ট ফি সঙ্গে করে নিয়ে আসেন না তাদের পোহাতে হয় নানা দুর্ভোগ। কিন্তু এ অবস্থা এখন অনেকটাই পাল্টে গেছে। এই পাল্টে যাওয়াটা সম্ভব হয়েছে সততা পয়েন্টের মাধ্যমে। ‘নিজ দায়িত্বে ২০ টাকা জমা দিয়ে একটি কোর্ট ফি সংগ্রহ করুন। আপনার সততা আমাদের উৎসাহিত করবে’- কথাগুলো লেখা রয়েছে উপজেলা ভূমি অফিসের বারান্দায়। যশোরের অভয়নগর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করলেই নতুন এই উদ্যোগটি চোখে পড়বে। কিন্তু এর সঙ্গে সততার সম্পর্ক কী? আর নাম-ই বা সততা পয়েন্ট কেন? কৌতূহল মিটবে একটু সামনে এগুলেই। সততা পয়েন্টে রাখা দুটো বাক্স। একটিতে উন্মুক্তভাবে কোর্ট ফি রাখা। অপরটি মূল্য পরিশোধের জন্য। জনগণ নিজে থেকেই কোর্ট ফি নিয়ে পাশের বাক্সে মূল্য পরিশোধ করবেন। থাকবে না কোনও নজরদারি। ফলে এটাকে সততা পয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সততা পয়েন্ট নামের এই অভিনব উদ্যোগের যাত্রা শুরু হয়েছে চলতি বছরের ১১ এপ্রিল থেকে। সেবাপ্রত্যাশীরা এ পর্যন্ত ৪২২টি কোর্ট ফি সততা পয়েন্টের মাধ্যমে নিয়েছেন। তবে, যেকোনও কারণেই হোক, ঘাটতি আছে মাত্র ১৫ টাকা। এমন আয়োজনের দুটো উদ্দেশ্য। প্রথমত, যারা সেবা নিতে আসেন তাদের জন্য বিষয়টি সহজ হবে। ব্যতিক্রমী এই আয়োজনের দ্বিতীয় উদ্দেশ্য, সততার অভ্যাস শুধু সংশ্লিষ্ট খাতের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সীমাবদ্ধ থাকবে কেন? সেবাপ্রত্যাশীদের মধ্যেও যাতে শুদ্ধাচারের অনুশীলন ছড়িয়ে দেয়া যায়, কারণ সেটাও যে থাকা দরকার।


 
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×