somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাদেশে নির্মাণ করা হচ্ছে সাড়ে ১৯ হাজার স্কুলভবন

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। শিক্ষার উন্নয়ন ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে সারাদেশে সাড়ে ১৯ হাজার স্কুলভবন নির্মিত হবে। উপজেলা পর্যায়ে চারতলা, জেলা পর্যায়ে আটতলা ও বিভাগীয় পর্যায়ে দশতলা ভবন নির্মিত হবে। এসব ভবন উন্নত হবে, পানি থাকবে, টয়লেট থাকবে, প্রতিবন্ধীদের জন্য আলাদা সুযোগ-সুবিধার ব্যাবস্থা থাকবে। ভবনগুলোতে শিক্ষার্থীদের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। নতুন প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সাধারণ জ্ঞান অনেক। তারা বিশ্বমানের মেধার অধিকারী। আজকের জগৎ উন্মুক্ত, তাই বিশ্বমানের শিক্ষা অর্জন করলে তারা বিশ্বের যেকোন স্থানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। এ পর্যন্ত ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশুকে স্কুলে স্বাক্ষরতা দিতে সক্ষম হয়েছে , এবছর ৩৬ কোটির বেশি বই প্রদান করা হয়েছে। শিক্ষার মান আগের থেকে বাড়লেও আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। যার পূর্বশর্ত হচ্ছে গুণগত মানের শিক্ষক, শিক্ষার পরিবেশ ও শ্রেনী কক্ষের সুবিধা বাড়ানো। সরকার সব দিকেই নজর রাখছে। শিক্ষার মানোন্নয়নে সম্ভাব্য সব ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আমাদের এমন কিছু শিক্ষক আছে যারা গোটা জগতের শিক্ষকদের সুনাম নষ্ট করছে। তারা স্কুলে না পড়িয়ে বাসায় পড়াচ্ছে। আবার টাকার বিনিময়ে পরীক্ষার হলে শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। এই ধরনের শিক্ষকদের মানবিক চরিত্রে উন্নয়ন করতে হবে। শিক্ষক জাতির বিবেক, জাতির কান্ডারী তাই তাদের পথভ্রষ্ট হলে চলবে না। তারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের দেখেই আমাদের সন্তানরা ভাল কিছু শিখবে। একজন শিক্ষার্থীর নিকট একজন ভাল শিক্ষকই হচ্ছে আইডল। তাই প্রতিটি শিক্ষককে হতে হবে একজন উত্তম চরিত্রের অধিকারী। তবেই আমাদের সমাজ আরও উন্নত থেকে উন্নততর হবে। যারা এখনো এ ধরনের কাজ করছে তারা আর এই পেশায় থাকতে পারে না, হয় তাদের নিজেদের পরিবর্তন করতে হবে নয় তাদেরকে বাধ্যতামুলকভাবে এই মহান পেশা থেকে বিতারিত করতে হবে। এছাড়াও উল্টা কিছু চিত্রও অনেক বাবা আবার সন্তানকে প্রশ্ন এনে দেন ভাল ফলাফলের আশায়। প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল হয়ত করা যায় কিন্তু বাস্তব জীবনে ভাল ফলাফল পাওয়া কোনমতেই সম্ভব নয়। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে সরকারের প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করতে এগিয়ে আসি। শিক্ষক কিংবা অভিভাবক সকলেরই দায়িত্ব একজন শিক্ষার্থীকে সঠিক পথে দিশা দেয়া। যাতে করে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যানে কাজ করে যেতে পারে। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×