somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলাদা স্ক্যানিং বিভাগ চালু হচ্ছে চট্টগ্রাম কাস্টমসে

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রফতানি শতভাগ স্ক্যানিংয়ের আওতায় আনতে নতুন লোকবল নিয়োগ ও বন্দরের প্রতিটি গেটে স্ক্যানার বসানোর পাশাপাশি আলাদা একটি বিভাগ চালু করা হচ্ছে। চট্টগ্রাম পোর্ট ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের আওতায় অঘোষিত ও বিস্ফোরক জাতীয় পণ্য আমদানির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি কমাতে ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে স্ক্যানিং বাধ্যতামূলক করা হয়। বাধ্যতামূলক হলেও শুরু থেকেই স্ক্যানার সংকটের অজুহাতে রফতানি পণ্যবাহী কনটেইনারগুলোকে স্ক্যানিংয়ের আওতায় আনা যায়নি। এছাড়া কমলাপুর আইসিডি, বেনাপোল ও খুলনা কাস্টমস স্টেশনে কোনো স্ক্যানার মেশিন না থাকায় সেখানেও পণ্যবাহী কনটেইনারের স্ক্যানিং সম্ভব হচ্ছে না। নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরেই প্রশিক্ষিত লোকবল ও পর্যাপ্ত স্ক্যানার সংকটে পণ্যবাহী ৫৫ শতাংশ কনটেইনারকে স্ক্যানিংয়ের আওতায় আনা সম্ভব হয়নি। চট্টগ্রাম বন্দরের ১২টি গেটের মধ্যে মাত্র চারটি দিয়ে পণ্যবাহী কনটেইনার স্ক্যানিং করা হচ্ছে। ফলে সঠিক সময়ে পণ্য সরবরাহ নেয়া সম্ভব হচ্ছিল না। আমদানিকারক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই প্রতিটি গেটে স্ক্যানার বসানোর দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি স্ক্যানিং বিভাগ চালুর যে উদ্যোগ নেয়া হয়েছে, তা যত দ্রুত বাস্তবায়ন সম্ভব ততই ভালো। গত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রফতানি হওয়া ৯ লাখ ২ হাজার ৪৭০টি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। পর্যাপ্ত স্ক্যানার না থাকায় স্ক্যানিংয়ের আওতায় আনা গেছে ৪ লাখ ২৫ হাজার ৬৮৯ কনটেইনার। বাকি ৪ লাখ ৭৬ হাজার ৭৮১টি কনটেইনার স্ক্যানিং করা যায়নি, যা মোট আমদানি-রফতানি কনটেইনারের ৫৫ শতাংশ। এসব কনটেইনার স্ক্যানিং বাবদ কাস্টমস আয় করেছে ২৩ কোটি ৭৮ লাখ টাকা। শতভাগ কনটেইনার স্ক্যানিংয়ের আওতায় আনতে গত মার্চে আলাদা একটি বিভাগের কাঠামো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরে পাঠানো হয়। এতে ১৮৩ জন লোকবল নিয়োগ, ১২টি গেটের জন্য ১২টি স্ক্যানার মেশিন, ১০টি বিস্ফোরক পদার্থ শনাক্তকারী যন্ত্র, সাতটি মাইক্রোবাস, ৩৭টি কম্পিউটারসহ সিসিটিভি, টেলিফোন ও আনুষঙ্গিক আরো কিছু বিষয় সম্পর্কে বলা হয়। নবগঠিত স্ক্যানিং বিভাগের কনটেইনার স্ক্যানিং ও বিস্ফোরক পদার্থ শনাক্তকারী যন্ত্র পরিচালনার জন্য একজন অপারেশন ম্যানেজার, একজন কম্পিউটার অপারেশন সুপারভাইজার, একজন সিনিয়র কম্পিউটার অপারেটর নিয়োজিত থাকবেন। প্রতিটি বিস্ফোরক পদার্থ শনাক্তকারী যন্ত্র পরিচালনার জন্য দুজন কম্পিউটার অপারেটর ও দুজন ট্রাফিক কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) পদ রাখা হয়েছে। মোট ৮০ জন কম্পিউটার অপারেটর ও ৮০ জন ট্রাফিক কো-অর্ডিনেটরসহ পুরো বিভাগে মোট ১৮৩ জন চার শিফটে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দর, কমলাপুর আইসিডি, বেনাপোল ও খুলনায় শুল্কস্টেশনের জন্য সাত মাস আগে চারটি স্ক্যানার আনা হলেও তা এখনো বসানো হয়নি। স্ক্যানিং সংকট নিরসনে গত নভেম্বরে চীনের ৬৪ কোটি টাকার অনুদানে অত্যধুনিক এসব স্ক্যানার মেশিন আনা হয়েছে। এই বিভাগ চালু হলে বন্দর ও দেশের নিরাপত্তা বাড়ার পাশাপাশি অবৈধ বা বিস্ফোরক পদার্থ প্রবেশ প্রতিরোধ সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×