somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাষীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে লবণসহিষ্ণু দেশি পাট-৮

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে বিজেআরআই উদ্ভাবিত দেশি পাট-৮ জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। লবণাক্ততার কারণে বছরের পর বছর পরিত্যক্ত থাকা জমিতে পাট আবাদ করে চাষীরাও খুব খুশি। বিজেআরআই উদ্ভাবিত লবণসহিষ্ণু দেশি পাট-৮ এখন উপকূলীয় অঞ্চলের চাষীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে, এক ফসলী জমিতে এখন দুটি ফসল আবাদের। দক্ষিণাঞ্চলের লবণাক্ততাকে জয় করেছে নব উদ্ভাবিত এই জাতের পাট। দেশের উপকূলীয় অঞ্চলের ১৮ জেলায় মোট কৃষি জমির পরিমাণ ২৮ লাখ ৬০ হাজার হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমির পরিমাণ ৩০ শতাংশ। চাষযোগ্য এই জমির মধ্যে ১০ লাখ ৬০ হাজার হেক্টর জমিই বিভিন্ন মাত্রার লবণাক্ততায় আক্রান্ত। দিন দিন এই লবণাক্তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতি বছর খরিফ-১ মৌসুমে এই বিশাল পরিমাণ জমি পতিত পড়ে থাকে। এই পতিত জমিতেই গত দুই বছর ধরে বিজেআরআই উদ্ভাবিত লবণসহিষ্ণু দেশি পাট-৮ চাষে ব্যাপক সফলতা পেয়েছে কৃষক। লবণসহিষ্ণু আমন ধান চাষে সফলতার পর পাট চাষে এই সফলতা কৃষকদের নতুন করে আশাবাদী করে তুলেছে। চাষীরা মনে করছে, এখন আর এক ফসলের পর তাদের লবণাক্ত জমি পতিত থাকবে না। এখন থেকে তারা পাট এবং আমন দুটি ফসলই আবাদ করতে পারবে। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (বিজেআরআই) উর্ধতন কর্মকর্তারা সরেজমিনে ঘুরে দেখতে পেয়েছেন, পরীক্ষামূলকভাবে লবণ সহিষ্ণু জমিতে পাট চাষে সফলতা আসায় কৃষক এখন ব্যাপক উচ্ছ্বসিত। এছাড়া সরকার পাট চাষে প্রশিক্ষন দেয়া, নানা উপকরণ ও আর্থিক সহায়তা দেয়ায় অনেকেই এখন পাট চাষে আগ্রহী হচ্ছে। উপকূলের বিশাল লবণাক্ত জমিকে খরিফ-১ মৌসুমে পাট চাষের আওতায় আনার জন্য কৃষি মন্ত্রণালয় ২০১৫ সালে একটি প্রকল্প গ্রহণ করে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট তাদের উদ্ভাবিত মধ্যম মাত্রার লবণসহিষ্ণু দেশি পাট-৮ এবং উচ্চমাত্রার লবণসহিষ্ণু চারটি নতুন জাতের পাট উপকূলীয় অঞ্চলের ৬টি জেলার ৬টি উপজেলায় পরীক্ষামূলকভাবে আবাদ শুরু করে। এই উপজেলাগুলো হলো- বরগুনা জেলার বেতাগী, পিরোজপুর জেলার নাজিরপুর, খুলনার দাকোপ, বাগেরহাট জেলার মোরলগঞ্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা। প্রতি উপজেলায় ৫০ জন কৃষককে নির্বাচিত করে তাদের প্রশিক্ষণ, মাঠ দিবস ও মতবিনিয়ের মাধ্যমে দেশি পাট-৮ ও অপর চারটি নতুন জাত আবাদের উপযোগী করে তোলা হয়। এর মধ্যে পর পর দুই মৌসুমেই দেশি পাট-৮ জাতের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে এ বছর প্রতিটি পর্যবেক্ষণ মাঠেই পাট গাছগুলো যেমন মোটা এবং তেমনি লম্বা হয়েছে। যা উপকূলীয় অঞ্চলে পাট চাষে কৃষকদের নতুন করে আশাবাদী করে তুলেছে। নতুন জাতের লবণসহিষ্ণু দেশি পাট-৮ চাষের মধ্য দিয়ে উপকূলের অর্থনীতিতে পাট খাতে একটি বিপ্লব সাধিত হচ্ছে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে ক্রমশ আরও স্বাবলম্বী হয়ে উঠছে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×