somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেটে যাবে সকল সাময়িক স্থবিরতা

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান গণতান্ত্রিক সরকার আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তালিকা থেকে মনোনীত করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চারজন নির্বাচন কমিশনারকে। নতুন কমিশনাররা দায়িত্ব গ্রহণের পর কমিশনের মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সবকিছু নতুন করে ঢেলে সাজাতে শুরু করেন। তারা উদ্যোগ নিয়েছেন সকল নিবন্ধিত রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপের, যা ইতোমধ্যে শুরু হয়েছে। লক্ষ্য একটাই, সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন যেন অর্থবহ হয়ে উঠে – অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তিটি যেন মজবুত হয়। কিন্তু যে চিহ্নিত মহলটি ইতোপূর্বে তাদের নানা অপতৎপরতায় এদেশের গণতন্ত্র তথা সমৃদ্ধির পথে অভিযাত্রাকে বারংবার বাধাগ্রস্ত করেছে আরও একবার তাদের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যেতে শুরু। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনায়নে সম্প্রতি গৃহিত গণ বদলি আদেশে সৃষ্ট কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষকে পুঁজি করে আবারও তৎপর হয়ে উঠেছে তাদের ষড়যন্ত্রের কালোহাত। সম্প্রতি বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে গত মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব হিসাবে প্রেষণে নিয়োগ দেয়ায় কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক আন্দোলন ও কর্ম-বিরতিজনিত অচলাবস্থায়। এক্ষেত্রে আন্তঃ দপ্তর সমন্বয়ের মাধ্যমে উদ্ভূত জটিলতার একটি গ্রহণযোগ্য সমাধান বের করাই অধিকতর কাম্য এবং শ্রেয়তর ছিল। বর্তমানে পরিস্থিতি যে দিকে বাঁক নিয়েছে তা আমাদের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। প্রমাণিত হয়েছ ষড়যন্ত্রকারীরা চায় না দেশে কোনো নির্বাচন হোক। কারণ তারা বুঝে গেছে, আগামী নির্বাচনে তাদের চূড়ান্ত পরাজয় আর নিশ্চিত ভরাডুবি শুধুমাত্র সময়ের ব্যাপার – এটাই ভবিতব্য, এই অনিবার্য ফলাফল বদলানোর সাধ্য তাদের নেই। কারণ অতীতের নানা হটকারিতা, অপশাসন, দুর্নীতি আর ভ্রান্ত মতাদর্শে আস্থার কারণে তারা শুধু জনগণের আস্থাই হারায়নি, জনগণের মন থেকেও নির্বাসিত হয়েছে। নিশ্চিত ভরাডুবির শঙ্কাতেই তাই তারা একের পর এক ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। তাদের সর্বগ্রাসী ষড়যন্ত্রের ছোঁয়াতেই নির্বাচন কমিশনে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে আস্থা হারানোর মতো কিছুই হয়নি। বিষয়টি নিতান্তই সাময়িক। মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনা যে জাতির চলার পথের পাথেয়, তারা অচিরেই এই ষড়যন্ত্রকারীদের প্ররোচণার ফাঁদ থেকে বেড়িয়ে আসবেই। খুঁজে নিবে সঠিক আর সময়োপযোগী সমাধান। আরও একবার ব্যর্থ হবে অতীতের সেই কলঙ্কিত ঘসেটি বেগম আর মীরজাফরের বর্তমান উত্তরসুরীদের সকল ষড়যন্ত্র। মিথ্যাচারের কালো মেঘ সরে সত্যের আলোয় উদ্ভাসিত নতুন সকাল আসবেই। এ যে অনিবার্য – একে রুখবে সে সাধ্য কার? তাই আগামী নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে ঘিরে যে অপতৎপরতা চলছে তা ব্যর্থ হবেই, কেটে যাবে সকল সাময়িক স্থবিরতা। সাংবিধানিক নিয়মে যথাসময়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেটা হবে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ – বর্তমান গণতান্ত্রিক সরকারের আন্তরিকতা আর নিষ্ঠায় তাদের এই অঙ্গীকার পূর্ণ হবেই হবে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×