somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তথ্য অধিকার
তথ্য চাই তথ্য চাই !! আমি ভালোবাসি তথ্য অধিকার আইন-২০০৯ এবং এর বাস্তবায়নে যাতে সরকারী-বেসরকারী প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা-ন্যাপরায়নতা ফিরে আসে, সেটাই আমার কামনা এবং আন্দোলন।

জামাত, আওয়ামীলীগ, গণজাগরণ মঞ্চ এবং উদীচী বিতর্কঃ যাবো কই

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>> ৭১ এর ভূমিকার জন্য জামাত খারাপ, এ কথা কে বলে?
>স্বাধীনতার পক্ষের শক্তির একমাত্র দাবিদার লীগসহ কিছু অঞ্জনপ্রিয় দল।

>>জামাতি সব প্রতিষ্ঠানের লিস্ট ও নাম উল্লেখ করে কে বলেছে , জামাতি কোন প্রতিষ্ঠানের সঙ্গে কোন লেনদেন করা ও যাওয়া যাবে না?
>গণজাগরণ মঞ্চ।

>> বর্তমানে জাতিয় সংগীত গাওয়া অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংক এর অনুদান কে গ্রহণ করেছে।
>স্বাধীনতার পক্ষের শক্তির চিফ।

>> জামাতের টাকা নেওয়া হয়েছে, কে বলেছে?
>মাননীয় মন্ত্রী ইনু সাব

>> টাকা গ্রহণ করা হয়নি, কে বলেছে?
>মাননীয় মন্ত্রী নুর সাব

>> ব্যাংক এসোসিয়েশনের টাকা গ্রহণ করা হয়েছে, ইসলামি ব্যাংকের নয়। কে বলেছে?
>উপদেষ্টা এইচ টি ইমাম।

>> আমরা এই অনুষ্ঠান হতে নিজেদের প্রত্যাহার করে নিলাম, কাদের উক্তি?
>উদিচি শিল্প গোষ্ঠী।


>>উপজেলা নির্বাচনের ফল কী জামাতের ভরাডুবি?
>এককথায় জামতের ভরাডুবি!!! আওয়ামীলীগের চাইতেও কোন কোন ক্ষেত্রে জামাতের সীট বেশী কেন?

কয়েকদিন হতে এই সব নাটক বেশ যমে উঠেছে।এই সব প্রশ্নের উত্তর দেখে মনে হচ্ছে সব ভাল কথা। সব ভাল খবর। তবে মনে কিছু প্রশ্নেরও উদয় হয়েছে। এই সব উত্তর আমি খুজে মরছি।

এদের এক কথা জামাতি ব্যাংকের টাকা নেওয়া যাবে না, যদিও সরকারের খাতায় এটি বাংলাদেশী একটি জনপ্রিয় ব্যাংক যেখানে সরকারও শরীক। ভাল কথা। তো এই ব্যাংকে টাকা রাখে কে। এই ৩ কোটি টাকা এই ব্যাংক কি নিজেদের পকেট হতে দিয়েছে নাকি ব্যবসা করে লাভ হতে দিয়েছে। তাহলে এই ব্যাংকে আমার আপনার মত লোকই দেখি টাকা রাখে।

ওমা সব গ্রাহক দেখি রাজাকারের বাচ্চা।( কেন ভুলে গেলেন > ই- তে ইসলামি ব্যাংক , তুই রাজাকার তুই রাজাকার)

ইসলামি ব্যাংক যদি রাজাকার হয় তাহলে এতে যারা টাকা রাখে তারাও রাজাকার। ওমা দেশের মানুষের বড় একটা অংশ শালা রাজাকারের বাচ্চা।
কারণ , ইসলামি ব্যাংক মুনাফার দিক হতে বাংলাদেশে ৩য় নম্বররে। মানুষ টাকা রাখে বলেই না এই ব্যাংক লাভ করতে পারে?????

>> সাহাবাগের গণজাগরণ মঞ্চের নব্য ২য় প্রজন্মের মুক্তিযোদ্ধারা রাজাকার জামাত-শিবির পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে সাধারণ জনগণকে এই সব প্রতিষ্ঠানে না যাবার এবং এদের সঙ্গে লেনদেন না করার জন্যও তো কত আবেদন নিবেদন করেছিল?

>মানুষ কি এদের আবেদনে সাড়া দিয়েছিল?
>এক কথায় উত্তর না
।

ভালকথা আমরা জামাত-শিবিরের পরিচালিত কোন প্রতিষ্ঠানে যাব না। এই জন্য আপনাদের মানুষের কাছে বিকল্প প্রতিষ্ঠানের নাম তো দিতে হবে। তা না দিয়ে ব্যা ব্যা করলে সাধারণ মানুষ কি তা শুনবে । সাধারণ মানুষ এদের ব্যা ব্যা না শুনার কারন গুলি আমি নিচে এক এক করে বর্ণনা করছি।


@@ চিত্র-১:: ইসলাম ধর্মে সুদ সম্পূর্ণ হারাম। ৮৫% মুসলিম দেশে সরকারীভাবে নেই একটা ইসলামি ব্যাংক। ফলে ইসলামি ব্যাংক এদেশে এখন এমনই জনপ্রিয় যে এদের মুনাফার রেটিং দেখলেই আপনারা বুঝতে পারবেন।

ফলে সেই থানা শহুরের প্রত্যান্ত গ্রামের এক দাড়িওয়ালা ধর্ম-কর্ম পালন করে এবং প্রতি শুক্রবার গ্রামের মসজীদের স্বল্প শিক্ষিত (আমাদের মত জেনারেল শিক্ষিতদের মতে) ঈমাম খুদবার আগে বিভিন্ন আলোচনার আগে সুদ হারাম এই সম্পর্কে বিস্তারিত বলেন কোরআন হাদিস মতে। ঐ দাড়িওয়ালা বা গ্রামের ধর্ম কর্ম করা মানুষ গুলি কি ভুলেও তাদের টাকা কোন সুদী ব্যাংকে রাখবে? হাতের কাছে থানা শহরে একটু দূরে হলেও তাদের টাকা ইসলামি ব্যাংকে রেখে আসবে জমা।

ঐ গ্রামের লোকদের কথা নাই বাদই দিলাম। আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনারা পরকালের ভয়ে কোন ব্যাংকে টাকা রাখবেন? যেই দল করেন না কেন পরকালের ভয় সবার আছে, বুঝলেন?।

@@ চিত্র-২:: আমি যেহেতু রাজশাহীতে থেকেছি সেহেতু রাজশাহীর কথায় বলি। ধরুন গ্রামের কোন মোটা মুটি আধা স্বচ্ছল পরিবারের আপনার গ্রামের এক ছোট ভাই গ্রামের স্কুল হতে SSC এবং HSC তে গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। আপনার চাচা ওকে রাজশাহীতে কোচিং করতে পাঠিয়েছে। ওদের ইচ্ছে ওকে ডাক্তারি পড়াবার। তো আপনি এখন কোন কোচিং এ ভর্তি করবেন তাকে , আপনার মতে মেডিকেল ভর্তির সবচেয়ে ভাল কোচিং কোনটি?

নিঃসন্দেহে শিবিরের পরিচালিত রেটিনা কোচিং। আর এরাই সর্বপ্রথম এমন কোচিং চালু করেছে। নিজের ভালটা না কি পাগলও বোঝে।

আপনারা জামাতি???? ইসলামি ব্যাংকে চিকিৎসা সেবা নিবেন না, খুব ভাল কথা। আপনাদের টাকা আছে আপনারা অ্যাপোলো, স্কয়ার ...... কেও কেও হরদম রাষ্ট্রের টাকা খরচ করে বা নিজের টাকায় সপ্তাহ সপ্তাহ সিঙ্গাপুর দৌড়ান। গ্রামের অল্প আয়ের মানুষরা কোথায় যাবে।

>কেন সরকারি থানা হাসপাতালে। ওমা বলে কি! এই সব থানা হাসপাতালে নেই কোন ভাল ডাক্তার। আছে বলতে সিনিয়র কিছু নার্স। যে ২-৩ জন ডাক্তার থাকে তারা বুধবার হলেই ছোটেন জেলা না হয় বিভাগীয় শহরে। কারণ বৌ বাচ্চা যে থাকে শহরে, আর নামি ক্লিনিকে ৪ দিন রোগী দেখার চেম্বার। তা হলে সাধারন মানুষের দৌড়াতে হয় শহরের ক্লিনিকে বা হাসপাতালে। বিভাগীয় শহরের সরকারি হাসপাতালে যাবেন? প্রধান ডাক্তারদের দেখা পাওয়া ভার। ( এই সিস্টেমের একটু পরিবর্তন পেয়েছিলাম ফকরুল সরকার আমলে)

তাহলে ওদের দেখাতে হলে ছুটতে হবে ক্লিনিকে। তো ৫০০ টাকা ফি দিয়ে আবার এই টেস্ট সেই টেস্ট করার অত টাকা একটা গ্রামের রোগী পাবে কই।

@@ চিত্র-৩:: গ্রামের খুব গরীব এক লোক আপনার কাছে চিকিৎসা করতে এসেছে। অন্য কোথাও বা অন্য কোন ক্লিনিকে ওকে ডাক্তার দেখালেন। ডাক্তার লাগুক আর না লাগুক একগদা টেস্ট দিয়েছে। রুগী কোন মতে ডাক্তারের ফি টা দিতে পেরেছে। এবার ওর টেস্টে করতে হলে আপনার পকেট হতে কিছু টাকা দিতে হবে।

আর আপনি জানেন ইসলামি ব্যাংক হাসপাতালে যেকোন পরীক্ষায় ২৫% ছাড়। ওদের সেবার মানও ভাল।আপনি টেস্ট গুলি কোথায় করাবেন? আমি রাজশাহীতে সবসময় তা করাতাম, ইসলামি ব্যাংক হাসপাতালে। কারন প্রতি সপ্তাহে কেউনা কেউ আসত এলাকা হতে। ওদের কম খরচের দিকে তো আমাকেই তাকাতে হবে নাকি?

>>> কম খরচে ভাল সেবা যেখানে পাবেন আপনি আলিগ-বিনপি যাই করেন কোথায় যাবেন ভাই।

@@ চিত্র-৪:: রাজশাহীর যে কোন শিবির পরিচালিত কোচিং এ আপনি যেকোন গরিব ছাত্রকে বিনাফিতে বা অর্ধেক ফিতে কোচিং করাতে পারবেন। শুধু যেকোন শিবির বা জামাত নেতার একটা সুপারিশ আপনার লাগবে বা একটা ফোন।

এত সব বললাম কারণ আপনাদের চিল্লানি সাধারন মানুষ শুনবে না কারণ আপনাদের আছে শুধু চিল্লানি নেই পথ নির্দেশের কোন প্রতিষ্ঠান। তাই যাই বলেন মানুষ জামাতকে ভাল বাসুক আর নাই বাসুক জামাতি প্রতিষ্ঠানকে ভালবাসে। কারণ তাদের সামনে নেই কোন বিকল্প।

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×