somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তথ্য অধিকার
তথ্য চাই তথ্য চাই !! আমি ভালোবাসি তথ্য অধিকার আইন-২০০৯ এবং এর বাস্তবায়নে যাতে সরকারী-বেসরকারী প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা-ন্যাপরায়নতা ফিরে আসে, সেটাই আমার কামনা এবং আন্দোলন।

বোতলজাত ৯৬ভাগ পানিই পানের অযোগ্ ৯৭ভাগ জুসে ফলের রস নেই!

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯/৩/২০১৪ তারিখ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভেজাল প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়

বাজারে মিনারেল ওয়াটার নামে প্রচলিত পানির ৯৬ ভাগই পানের অযোগ্য। একইসাথে বাজারজাত করা ৯৭ ভাগ জুসের মধ্যে ফলের রস বলতে কিছু নেই। আর দেশের প্রায় সব ফার্মেসিতেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ।

জাতীয় প্রেসক্লাবে ‘ভেজাল প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে আরও বলা হয়, ৯৬ ভাগ খাবার হোটেলের মান খারাপ। খাদ্য সংরক্ষণ পদ্ধতি স্বাস্থ্যসম্মত নয়। পাউ রুটি, কেকসহ অন্যান্য বেকারিতে তৈরিকৃত খাবারে খাওয়ার অনুপোযুক্ত উপকরণ দেয়া হয়। বিশেষ করে ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী কিনতে গেলে কোনটা আসল কোনটা নকল নির্ণয় করা যায় না। আর হাসপাতালে গেলে অহেতুক পরীক্ষা-নিরীক্ষার কৌশলে ফেলে হাতিয়ে নেয়া হয় পয়সা।

ভেজাল জিনিস খাওয়ার ফলে শরীরে জটিল সব রোগ বাসা বাঁধছে। নিম্নমানের জিনিসপত্র ব্যবহারে ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা। সর্বোপরি ভেজাল প্রতিরোধে ব্যবসায়ীদের নৈতিক চরিত্রের উন্নতি, সততা ও জবাবদিহীতা বৃদ্ধি, বিএসটিআইয়ের তৎপরতাবৃদ্ধির পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের প্রতিনিয়ত সতর্কতা ও মানবিকতাবোধ মূখ্য ভূমিকা পালন করতে পারে বলে মত দেয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অপরাধ বিচিত্রা এবং জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত ‘ভেজাল প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্য কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক, জনপ্রতিনিধি, ভেজাল বিরোধী অভিযানে অংশ নেয়া কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সেমিনারে অংশ নেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ প্রশ্ন রেখে বলেন, বিএসটিআইয়ের দায়িত্ব হচ্ছে ভেজালরোধে কার্যকর ভূমিকা পালন করা। সেখানেই যদি ভেজাল থাকে তাহলে সেখানকার ভেজাল তারাবে কে। আয়ুর্বেদিক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, যারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের অনেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না। এ কারণে তাদের বিপাকে পড়তে হয়।

ব্যাংকার মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মানুষকে খুন করলে অপরাধির ফাঁসি হয়। অথচ কোটি কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার জন্য কেন ফাঁসি হবেনা। তিনি ভেজাল মিশ্রণকারীদের শাস্তির জন্য নতুন আইন প্রণয়ন করার দাবি জানান।

সিলেট থেকে আগত শিক্ষক জহির উদ্দিন বলেন, জেলা পর্যায়ের পরিদর্শকরা ঠিক মতো দায়িত্ব পালন করেন না। এছাড়া ভেজাল প্রতিরোধের জন্য জেলায় জেলায় মানুষকে সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি।

ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ৯/১০টি টিম দিয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তবে প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতির অভাবে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

Click this link
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×