somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্দ্রপতনের কালে।

১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙলাদেশের জন্মকে যদি বলি এদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, তবে তার ধাত্রী হিসেবে যাদের নাম আসবে সে হলো ভারত আর সোভেত রাশিয়া। ভারত এখনকার মতো তখন আমেরিকার পক্ষে ছিল না, সামজতান্ত্রিক রাশিয়া তখনো ভেঙে যায়নি, তাই পাকিস্তান পক্ষের আমেরিকা হাজার চেষ্টা করেয়ো আমাদের দমাতে পারেনি। সাম্প্রদায়িক সমস্যা তুলে রেখে কেবল রাজনীতি নিয়ে আলোচনা করা যাক, সেই হিশাব মতে ভারত খুশী ছিল পাকিস্তান ভাঙাতে, কারণ পাকিস্তান তার জন্য ছিল হুমকি। আবার চীন যে ছিল ভারতের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে, খানিকটা যে রাশিয়ার ভক্ত সমাজতন্ত্রের জায়গা থেকে, থেকেছে চুপচাপ। বাঙলাদেশের ভেতরে একেক মানুষ ছিল একেক পক্ষে, কেউ ছিল চীনের পক্ষে, কেউ রাশিয়ার, কেউ ভারতের, কেউ পাকিস্তানের। আমার মনে হয় বাঙলাদেশের পক্ষে তখনয়ো মানুষ ছিল কম, এখনো কম। তারপরো যুদ্ধ জয় আমরা করেছিলাম তার কারণ আর কোনো উপায় ছিল না আমাদের, সময়ের দাবি আর প্রয়োজন ছিল। তাই দেশ তৈরির পর অত অঘটন, অত টানাপোড়েন, অত ঝামেলা নৈরাজ্য। তারপরো আমাদের আশা ছিল, ভরসা ছিল, আর তার সবটুকুই ছিল আমাদের সে সময়কার দেবপ্রতিম নেতা শেখ মুজিবুর রহমানকে ঘিরে। আমাদের, শহরের বা গ্রামের খুব সাধারণ মানুষদের, ধারণা ছিল যে তিনি সব কিছু সামলে নিতে পারবেন। কিন্তু বেদনার আর আক্ষেপের, কান্নার আর বিষাদের বিষয় হলো যে তা হয়নি। আমাদের স্বাধীনতার পর- ভারত গুটিয়ে গেছিল, চীন সমর্থন দেয়নি সব কিছুর পরো, রাশিয়া নিজেই বিপাকগ্রস্ত হয়ে পড়েছিল নিজেকে নিয়ে, আমেরিকা পাকিস্তান তখনো ভাইভাই, পরিণামে আমরা হতাহত। তা হয়তো হতাম না যদি আমরা একাট্টা থাকতাম, কিন্তু বাঙালিসুলভ স্বার্থপরতা আমাদের গ্রাস করেছিল, বাঙালিসুলভ লোভ আমাদের রন্ধ্রে প্রবেশ করেছিল। তারপর আমাদের জনমানুষেরা পাল্টে গেল, তাদের আত্মা গ্রস্ত হলো উত্তরপর্বের সমস্ত সামরিক আর বেসামরকি শয়তানদের দিয়ে। তারা একে একে আমাদের বিক্রি করলো নানান দেশের কাছে, নানা প্রতিষ্ঠানের কাছে। আর এখন আমরা গরিব ফকির পাপী বিবস্ত্র একটা দেশ, অসহ্য অব্যবস্থাপনার একটা দেশ, জন্মের সমস্ত সুন্দরকে ধর্ষণ করা একটা দেশ। রাজাকারদের বিচার হয়নি, পাকিস্তানি সেনাবাহিনির বিচার হয়নি, পাকিস্তান ক্ষমা চায়নি, আমাদের নিয়তি আর বিবেক বেশ্যার মতো বিক্রি হয়ে গেছে। তারপরো নানা স্বস্তির ঘটনা হয়তো ঘটছে, আশার ঘটনা হয়তো ঘটছে। এই সমস্তের জন্য অনেকটাই দায়ী শেখ মুজিবের অজস্র ভুল, তার ভুল সিদ্ধান্ত, ভুল শাসন। আর বিরোধী পক্ষের অশ্লীল ষড়যন্ত্র। কিন্তু তাই বলে কি আজকের এই কদর্য পাশবিক নৃশংসতার শিকার হতে হবে আমাদের দেবপ্রতিম শেখ মুজিবুর রহমান আর তার পরিবারের সকলকে, আপনজনদেরকে, তার শিশুসন্তানকে? তবে মূর্খ জনতা, নিরীহ জনতা তখন চুপ করে থেকেছিল, চুপ করে থেকেছিল নেতারা, অথবা অক্ষম হয়ে গেছিল তারা, শহরের আর গ্রামের মানুষেরা, সবাই সবাই। তাই সেনাবাহিনির লিঙ্গগুলো দীর্ঘকাল তাদের স্রাবে আমাদের ভিজিয়ে দিতে পেরেছে।এই নির্মম ঐতিহাসিক প্রহসনের শিকার হতে হয়েছে মূর্খ-অমূর্খ বাঙালিকে। এই ভয়ংকর ইন্দ্রপতনের কালে যা অব্যাহত থেকেছে ১৯৭৭ পর্যন্ত একে একে হত্যা করা হয়েছে সবখানের সমস্ত স্বপ্নদ্রষ্টাদের যারা উত্তীর্ণ হতে চেয়েছিল, বেশ্যা রাষ্ট্রে পরিণত করতে চায়নি প্রিয় জন্মভূমিকে। বাঙলাদেশের সংবিধানের য়োপর যারা সেই সময় এবং এখনো এই সময়ে নানাভাবে পেচ্ছাব করেছে, এবং নিজেদের দেশপ্রেমিক পরিচিতি তথাপি বহাল রেখেছে কূটকুশলিতায় তারাই জিতেছে। আর কী হয়েছিল আমাদের দেবতার তখন, তিনি কেনো বদলে যাচ্ছিলেন অনবরত,কেনো ভুল হয়ে যাচ্ছিল তার? এই আবেগিক প্রশ্নের কোনো উত্তর নেই। কে জানে কতদিন নিরুত্তর থাকতে হবে বাঙালিকে! আমাদের ভেতর যদি এই আকালেয়ো সামান্য বিবেক থাকে, বোধ থাকে তবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো আমাদের ইন্দ্রপতনের ইন্দ্রকে, অকৃতজ্ঞ হবো না, সীমাহীন ভুলে আচ্ছন্ন করবো না নিজেদের আমৃত্যু। আজকের দিন আমাদের, আমাদের অশ্রু বিসর্জনের আর ভূল সংশোধনের প্রত্যয়ের, তবে তা নির্জ্ঞান হয়ে নয়, অন্ধতায় নয়। আমরা আর বেশ্যা হয়ে থাকতে চাই না, যাপন করতে চাই সুন্দর সত্যের নির্মোহতাকে। জয় বাংলা।।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×