গতকাল ২৫শে মার্চ/২০১৩খ্রি. পঞ্চগড় সদর উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন এর আয়োজনে ও কমিউনিটি প্রোগ্রাম- দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় কমিউনিটি প্রোগ্রাম অফিস পঞ্চগড় এ অনুষ্ঠিত হলো বার্ষিক সহভাগিতা সভা। সভায় সভাপতিত্ব করেন সাবেক ফেডারেশন সভাপতি জনাব আবুল বাশার। এই সভায় পঞ্চগড় সদর উপজেলার স্বনির্ভর বিভিন্ন প্রতিবন্ধী সমিতি সমূহ তাদের বিগত বছরের আয় ব্যায় ও ভবিষ্যত পরিকল্পনা পেশ করে থাকে এবং কিভাবে ভবিষ্যতে উন্নতি করা যায় তা আলোচনা করে থাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মনসুর আলম মেডিকেল অফিসার সিভিল সার্জন কার্যালয় , পঞ্চগড় সদর হাসপাতাল। ডা: মনসুর আলম তার বক্তব্যে প্রতিবন্ধীতার কারণ ও বিভিন্ন ভাবে প্রতিন্ধীদের জন্য সমাজে সুযোগ সৃষ্টি করার বিষয়ে আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান বলেন প্রতি বিভিন্ন সরকারী সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। যে কোন প্রয়োজনে প্রতিবন্ধীদেরকে দ্রুততম সময়ে সরকারী সেবা পৌছে দেওয়ার জন্য সরাসরি তার কাছে যোগাযোগ করার জন্য আহবান জানান। প্রতিবন্ধীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: আব্দুল গফুর ও ফেডারেশন সভাপতি মিশাবর আলী। সভা শেষে মায়ের দোওয়া প্রতিবন্ধী সমিতির সদস্যা মোহসেনাকে কমিউনিটি প্রোগ্রাম- দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজার জনাব দেলোয়ার হোসেন, টিবি প্রোগ্রাম অর্গানাইজার জনাব ধর্মনারায়ন, ডিস্টিক্ট রিহেব সুপারভাইজার জনাব কৃষ্ণ চন্দ্র রায়, জেলা প্রতিবন্ধী ফেডারেশন সভাপতি জনাব ভবেন্দ্রনাথ রায়, আটোয়ারী উপজেলা এনিমেটর ওমর ফারুক সুমন, সদর উপজেলা এনিমেটর সেফানুয়েল হেমরম ও এস রেবেকা সুলতানা।
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
কাঁটাচামচ বিতর্ক....
কাঁটাচামচ বিতর্ক....
বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন
=মন কথনিকা-৬৩৮৯-৯০=
মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।