ভোর
-----
আমার সোডিয়াম রাত মিশে গেলে আলোয়
ভোর চোখ মেলে তাকায়ঃ
সুবহে সাদিকের সাদাটে বাতাস,
ম্লান বাতাস জানালার কড়া নেড়ে আমাকে করে যাযাবর
নিয়ে যায় নেশাগ্রস্থ মেঘে,
বুক ভরে ঘ্রাণ নেয়া হলে,
একটি হার্পুন নিশানা করে আমার দু'চোখের মাঝে,
আমি কি ডলফিন?
খালি চায়ের কাপ, গোল্ড লীফ
একাঘরে বদ্ধদৃষ্টি খুলে দ্যায় নস্টালজিক আকাশ।
********
ভাইপার
----------
রাত্রি ফুরিয়ে আসে আমাদের পৃথিবীতে,
জনহীন কংক্রীটের জঙ্গল,
তক্ষকের ডাকে জেগে ওঠে কাক।
নির্দয় ব্যাস্ততা একটি দিনকে
গ্রাস করে নেয়ার পূর্বেই
আমাদের যাত্রা শুরু করার কথা ছিলো
মানুষ হবার পথে
আমলাতান্ত্রিক ভাইপার ছোবল বসায়!
মাংসপেশীতে সূক্ষ্ম পচন,
আমাদের যাওয়া হয় না!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



