somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী-২০১৩ সংসদে উত্থাপিত, পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে প্রেরণ

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী-২০১৩ জাতীয় সংসদে উপস্থাপন করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। আজ বিকাল ৪টায় জাতীয় সংসদে এই বিলটি উপস্থাপন করা হয়। বিলটি উপস্থাপনের আগে বিরোধী দলীয় সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী বিলের উপর আপত্তি দিয়ে বিলটি সংসদে উপস্থাপন না করার জন্য স্পিকারকে অনুরোধ করেন। সংসদ সদস্যের আপত্তির মুখে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিলটি কণ্ঠ ভোটে দেন। বিলটিতে সরকার দলীয় সংসদীয় সদস্যরা হ্যাঁ ভোট ও বিরোধী দলীয় জোট সদস্যরা না ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠতায় হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিলটি সংসদে উপস্থাপন করেন ভূমিমন্ত্রী।
বিলের আপত্তিতে সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী বলেন, এই বিল নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রমের বাঙালীরা ইতোমধ্যে সেখানে তিনদিন হরতাল পালন করেছেন। এই বিল নিয়ে সেখানকার জনগন দুইভাগে বিভক্ত হয়ে গেছে। একভাগে বাঙালী আর অন্যভাগে যারা তারা নিজেদের চাকমা, মারমা, ত্রিপুরা নানা জাতিসত্ত্বায় নিজেদের পরিচিত করাতে চায়। এ ধরণের বিভক্তিতে আমাদের জাতীয় সার্বভৌমত্ব বিপন্ন হবে।
জাফরুল ইসলাম বলেন, এই বিল দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। তারা বলে আমরা বাঙালী নয় কেউ বলে আমরা চাকমা, কেউ বলে আমরা মারমা। বাঙালী বলেনা। কাজেই আমি অনুরোধ করবো, বিলটি এখনই উপস্থাপন না করে পার্বত্য চট্টগ্রামের বাঙালী, উপজাতি ও দেশের সকল মানুষের মতামত নিয়ে তারপর সংসদে উপস্থাপন করার অনুরোধ করেন।
এ পর্যায়ে স্পিকার ভূমিমন্ত্রীকে বিলের উপর বক্তব্য রাখতে বললে ভূমিমন্ত্রী বক্তব্য রাখতে অস্বীকার করে সরাসরি বিলটি উপস্থাপনের অনুমতি চান। এ পর্যায়ে আরো কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্য বিল নিয়ে আলোচনা করতে চাইলে স্পিকার অনুমতি প্রদান করেননি।
বিলটি উপস্থাপনের পর বিলটি পরীক্ষা নীরিক্ষা করে ৭দিন পর সংসদে উপস্থাপনের জন্য ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরনের জন্য স্পিকার কণ্ঠভোটে দেন। বিরোধী দলীয় সদস্যরা না ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে প্রেরিত হয়।
উল্লেখ্য, গত তিন জুন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধনী-২০১৩ মন্ত্রীসভায় অনুমোদিত হলে পার্বত্য চট্টগ্রামের বাঙালীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ আইন পার্বত্য বাঙালীর অস্তিত্ব বিরোধী বলে এরই মধ্যে ৫দিন হরতাল, অবরোধ পালন করেছে। উৎস Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×