somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের দাবীদারদের বলছি " ইসলামী আচারন করুন "

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের পর্যায় ক্রমিক উল্লেখযোগ্য কিছু ব্যার্থতা , বিরোধী দলের উপর চাপ প্রয়োগ এবং এর প্রতিক্রিয়া স্বরূপ বিরোধী দল গুলোর সহিংস আন্দোলন আজ যখন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছে ঠিক তখন গণজাগরণ ও ইসলামী জাগরণ নামে চলছে আরও দুটি অরাজনৈতিক আন্দোলন যা রাজনীতিবিদদের জন্য হয়েছে নতুন হাতিয়ার স্বরূপ ।

শাঁহাবাগের গণজাগরণ নিয়ে আমার আর কিছু বলার দরকার নেই । কারন আমরা খুব ভাল করে জানি ঐখানে কারা আছে , তারা কি করছে , কার মদদে করছে , তাদের দাবি গুলো আদেও যৌক্তিক কি না ? ইত্যাদি ইত্যাদি............এসব নিয়ে আর কিছু বলার নেই ।

আজ বলব ইসলামী জাগরণ নিয়ে । গতমাসে আমরা দেখলাম হেফাজতে ইসলামের নেতৃত্বে হয়ে গেলো বিশাল ইসলামী সমাবেশ । যেখানে কোন আনন্দ উপভোগের ব্যাবস্থা ও অন্য কোন লোভ দেখানোর ব্যাবস্থা না থাকলেও জনগনের উপস্থিতি ছিল সত্যি অবিশ্বাস্য । যাই হোক আগের বারের মত এবার ও সরকারের নানা বাধা সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী গত ৫-ই মে আবার ঢাকা অবরোধ করা হলো । তিনাদের দাবি ইতিমধ্যে ১৩ টি দফায় তিনারা উল্লেখ করেছেন এবং তিনারা ইসলামী পরিবেশ হেফাজত করার চেষ্টা করছেন ( তিনাদের দাবি অনুযায়ী ) ।

কিন্তু অন্য দিকে সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকরা বলছেন অন্য কথা । সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকদের মতে হেফাজতের দাবি কোন ভাবেই ইসলাম সম্মত নয় । তাদের মতে হেফাজতের ১৩ দফা মানলে নাকি দেশের ১৩ টা বেজে যাবে ।

এখন দুটি দল এবং উভয়ই ইসলামের দাবিদার । এরূপ পরিস্থিতিতে আমরা সাধারণ মুসলমান কাদের কথা বিশ্বাস করব , কাদের সমর্থন দিবো ।

আমাদের সাধারণদের উচিৎ আলেমদের সসন্মান করা , তাহলে একজন আলেমের অন্য আলেমকে কি ভাবে সন্মান করা উচিৎ ? কিন্তু আপনারা বর্তমান যে ভাবে একে অন্যকে আক্রমণ করছেন তাতে আমরা রীতিমত হতবাক ! ঠিক আছে আপনাদের মাঝে মতভেদ থাকতেই পারে , কিন্তু এই মতভেদ দূর করার জন্য ইসলাম আপনাদের কি পন্থা অবলম্বনের নির্দেশ দেয় ? আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে আপনারা পরামর্শের কথা বেমালুম ভুলে গেলেন । সংকট নিরসনে পরামর্শকে উপেক্ষা করলেন ? সংকটকালীন মুহুর্তে বা মতভেদে আলেমরা সমস্যা নিরসনে পরামর্শ করবে , এ কথা ভুলে আপনারা রাজনৈতিক দল গুলোর মত কাদা ছুড়া ছুড়ি শুরু করলেন ? হেফাজতে ইসলাম একটা বিষয় নিয়ে আন্দোলন করছে কিন্তু সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকরা তার সাথে একমত নন , বুঝলাম । কিন্তু এরূপ পরিস্থিতিতে একজন আলেম বা আলেমদের সংগঠন কি করবে ?

কাদা ছুড়বে ?

সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকদের কি উচিৎ ছিল না হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে সরাসরি দেখা করা এবং তারা আল-কোরআন এর কোন অংশের ভিত্তিতে আন্দোলন করছে তা জানতে চাওয়া ? হেফাজতে ইসলাম তো কোন আওয়ামী বা বি এন পির মত দল নয় যে তারা আপনাদের অপমান করত বা কোরআন - হাদিসের আলোকে বলা সত্ত্বেও আপনাদের অগ্রাহ্য করত । তারা আপনাদের মতই আলেম , তারা জানে অন্য আলেমকে কি ভাবে ইজ্জত করতে হয় । আপনারা একজায়গায় বসলে হয়তো এরূপ সঙ্কটে ইসলাম আসলে কি করতে বলে সে সম্পর্কে একটা পরিষ্কার সিদ্ধান্ত বেরিয়ে আসত । কিন্তু আপনারা তা করলেন না । আজ যখন হেফাজত কর্মীরা দমন অভিযানের শিকার হচ্ছে , আলেমগণকে বেইজ্জতি করা হচ্ছে তখন ও আপনারা দূর থেকে দেখেই গেলেন । মনে প্রশ্ন জাগে , একজন আলেম হয়ে আরেক জন আলেমের বেইজ্জতি কি ভাবে সহ্য করেন ?

আপনাদের প্রতি অনুরোধ দ্রুত এক হয়ে বর্তমান সংকট নিরসনের জন্য পরামর্শ করুন । ফালতু রাজনীতিবিদদের মত দূর থেকে কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন । আপনারা উভয়ই ইসলামের দাবীদার সুতরাং ইসলামী আচরণ করুন ।

যেহেতু আপনারা আলেম সেহেতু আপনারা জানেন ইসলামের দাবি নিয়ে ভণ্ডামি করলে আল্লাহ তার জন্য পরকালে কি শাস্তি রেখেছেন । সুতরাং পরামর্শে বসুন , ইসলামী আচারন করুন ।

=========================================
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×