somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন রস : আজকে আমার সাথে ঘটা তিনটি ঘটনা । :):DB-)

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা - ১

সকাল সকাল নিজের কাজে বাজারে গেলাম , গিয়ে দেখলাম বাজারে নিয়মিত মানুষ গুলোর উপস্থিতি কম , অনেক নতুন মুখ দেখলাম যাদের সচারচার এসময় বাজারে দেখা যায় না । বুঝলাম , নির্বাচন প্রভাব !!! B-)B-)B-) যাই হোক নিজের কাজে মন দিলাম এবং বাজার সংলগ্ন নির্বাচন কেন্দ্রের খবরাখবর নিতে থাকলাম । ঘণ্টা ২-৩ পর আমার এক দাদু আমার সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল । দাদুকে দেখে আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম , দাদু চলন্ত অবস্থায় আমার সালামের উত্তর দিলেন তারপর আমাকে বললেন -------------

দাদু :- ঐ ভোট দিছিস ?

আমি :- না দাদু । আমি তো এখনও ভোটার হই নাই ।

দাদু :- কি কইস , তুই এখনও ভোটার হইস নাই ক্যান ?

আমি :- রেজিস্ট্রেশন হয়ে গেছে তবে আই ডি টা হাতে পাই নাই ।

দাদু :- তাইলে তোর নামতো লিস্টে আসার কথা । তোর আব্বা ভোট দিছে ? ওহ্‌হ তোর আব্বা তো অসুস্থ , তোর কাছে তোর আব্বার ভোটার আই ডি আছে ?

আমি :- না ।

দাদু :- আই ডি নম্বরটা মুখস্ত আছে ?

আমি :- না , ও কে মুখস্ত রাখে । কেন দাদু , নম্বর দিয়ে কি হবে ?

দাদু :- ভোট নষ্ট করে লাভ আছে ? নম্বরটা হলে ভোটটা দিয়ে দেওয়া যেত ।

আমি :- আব্বুরে ছাড়া ? কিভাবে ?

দাদু :- ও সিস্টেম আছে , তুই পারলে নাম্বারটা যোগাড় কর ।

( দাদুর প্রস্থান )

আমাদের সামনের চায়ের দোকানদার এতক্ষণ আমাদের কথা শুনছিল দাদু চলে যাবার পর আমি বেবোদের মত তার দিকে তাকালাম সে আমার দিকে তাকিয়ে শুধু একটি অর্থপূর্ণ হাসি দিলো । উল্লেখ্য দাদুর ভাই আমাদের আসনে এবার আওয়ামীলীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী । ;)

ঘটনা - ২

উপরের ঘটনাটির কিছুক্ষণ পর আমার এক বন্ধু ফোন দিল ---------

বন্ধু :- কিরে , কি খবর ?

আমি :- এই আছি ভাল , তোর খবর কি ?

বন্ধু :- আরে তোর খবর কে জিগায়ছে , এলাকার ভোটের খবর ক ।

আমি :- ছালে , কুত্তে ( হিন্দি বলার চেষ্টা করেছিলাম আর কি ):P

বন্ধু :- হা হা হা হা............

আমি :- লোক সমাগম কম । লোকজন আসতেছে না লীগের লোকের কাছেই শুনলাম । ভোট বেশি পড়বে না ।

বন্ধু :- তুই ভোট দিতে গেছিলি ( স্বহাস্যে ) ?

আমি :- আরে ভোটারই হতে পারলাম না .........

বন্ধু :- ভোট দিতে গেলে ভোটার হওয়া লাগে তোরে কইছে কে ? কেন্দ্রের চারপাশে যারা আছে ওদের যাইয়ে খালি ক ভোট দেব , দেখবি তুই ভোটার হয়ে গেছিস ।

আমি :- হ , মামু বাড়ির আবদার না ? X(

বন্ধু :- তুই যা না , আমাদের এইখানে ক্লাস সেভেন - এইটের পুলাপান ভোট দিয়ে আসতেছে আর তুই পারবি না ?

আমি :- অবশ্য আমার এক দাদু ও আমারে এক সিস্টেমের কথা বলে গেছে , শালা আজব কাহিনী তো । তোদের ঐখানে কোন গ্যাঞ্জাম হইছে নাকি ?

বন্ধু :- নাহ্‌ , শুধু ওরা ওরাই লাফায় বেড়াচ্ছে ।

আমি :- বেএএএশ ......... ( এর পর আমরা আরও কিছুক্ষণ গাল গপ্প করলাম )

ঘটনা - ৩

সবাই শুধু আমার খবর নিচ্ছে কিন্তু আমি কারো খবর তো নিলাম না , তাই এক দাদা কে জিজ্ঞেস করলাম --------

আমি :- দাদা ভোট দিছেন ?

দাদা :- খায়ে কাম নাই , বিপদে পড়ি আর কি ।

আমি :- কেন , বিপদ কিসের ?

দাদা :- হ , আমি ভোট দিতি যাই আর আমারে ধরে বলুক এই নামে তো ভোট দেওয়া হয়ে গেছে তুই কিডা । যা সুনতিছি আমার আর ভোট দিতি যাওয়া লাগবে নানে ওরাই আমার ভোট দিয়ে দেবেনে ।

আমি :- ওরা যদি আপনার ভোট দিয়ে দেয় সমস্যা কি আপনি আরেক জনের ভোট দিয়ে দেবেন । :P

দাদা :- কি দরকার ভাই ঝামেলা দিয়ে , ভোটটা যখন কোন কাজেই লাগবে নানে শুধু শুধু দিয়ে কি লাভ ?

( এর পর এই নিয়ে আরেকটু গ্যাজালাম তার পর আমাদের কাজের আলোচনা করলাম )

আমাদের এখানের শেষ খবর হোল ভোটারের সংখ্যা হাজারে থাকলেও ভোট পড়েছে শ'তে । আমার দাদুর ভাই হেরে গেছে :P:P:P তবে তিনি আমাদের কেন্দ্রে জিতেছিলেন ৭০০ - ২০০ তে :D। সারাদিনে নির্বাচন পন্থীদের এই নির্বাচন নিয়ে যখন দৌড়ঝাঁপ করতে দেখলাম তখন উপরের ঘটনা গুলো মনে করে ভাবলাম যাক দিনখানা যথেষ্ট বিনোদনপূর্ণ হইয়াছে B-)। আর সব থেকে বিনোদন পাইছি যখন টেলিভিশনে দেখলাম কেউ কেউ বলিতেছে এই নির্বাচন তার দেখা এ যাবত কালের সেরা নির্বাচন । এক মন্ত্রি তো বলেই ফেললো এই নির্বাচন নাকি দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য হইছে । ভাবলাম যাক ভাল খবর , দিন শেষে আরও একটু বিনোদন পাইলাম ।;););)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×