somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" আল কায়েদার কথিত অডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক " ------ এটা চিন্তার কোন বিষয় কি'না ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতি গনমাধ্যম গরম রাখা এবং আলোচিত একটি ঘটনা হোল আল-কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরির একটি অডিও বার্তা ( কথিত ) । সেখানে তিনি নিজেকে আয়মান আল জাওয়াহিরি দাবি করে ওই বক্তব্যে বাংলাদেশে " ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতি জিহাদ গড়ে তোলার আহ্বান জানান ।

ঘটনা যদি সত্য হয় : /:)

তবে বলতে চাই হ্যা ইসলামপন্থীরা কিছুটা সমস্যায় আছে বটে , কিন্তু তা আমাদের আভ্যন্তরীণ সমস্যা এবং তা আমরা নিজেরাই সমাধান করতে পারব । আমাদের নিয়ে আল-কায়দার এই মেকি দরদ দেখানোর কোন প্রয়োজন নেই । আমার কেন জানি মনে হয় আল-কায়দা ইসলামের পক্ষের কোন শক্তিই নয় বরং এরা হোল সম্রাজ্যবাদের সহায়ক শক্তি । কারন সম্রাজ্যবাদিদের যখনই কোন স্থানে ঘাঁটি গেড়ে বসার দরকার হয়েছে তখনি দেখা গেছে আল-কায়দা সেখানে গিয়ে একটা অজুহাত তৈরি করে দিয়েছে আর সম্রাজ্যবাদিরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে সেখানে গিয়ে ঘাঁটি গেড়ে বসেছে ।

আমরা খুব ভালো করে জানি যে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ কৌশলগত কারনে কতটা গুরুত্বপূর্ণ । সুতরাং এই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে হলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করাটা ও জরুরী ।

এই মুহূর্তে বাঙ্গালীদের যদি স্বাধীনতার চেতনা , ইসলামী চেতনা , গণতন্ত্রের পক্ষ-বিপক্ষ ইত্যাদি উপকরণ দ্বারা চষে নানা মতে ভাগ করে একটি বিভেদময় পরিবেশ তৈরি করা যায় এবং সেখানে জঙ্গিবাদের বীজ বপন করে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমান করা যায় তাহলে বাংলাদেশের উপর এই সব সম্রাজ্যবাদিদের আগ্রাসন হয়ত আমরা আর কোন ভাবেই ঠেকাতে পারব না । আর সম্রাজ্যবাদিরা ও এটাই চায় ।

এখন আমাদের নেতারা তো পূর্ব প্রস্তুতি হিসাবে জাতিকে নানা ভাগে অলরেডি ভাগ করেই ফেলেছে এখন দরকার হোল জঙ্গিবাদের বীজ ও তার আন্তর্জাতিক স্বীকৃতি আর এই কারনেই মনে হয় আয়মান আল জাওয়াহিরির বাঙ্গালী মুসলমানদের উদ্দেশ্যে এই মেকি দরদ ।

এখন ঘটনা যদি মিথ্যা হয় : X(

তাহলে কোন সন্দেহ ছাড়া এটা বলা যায় যে এটা করা হয়েছে বাংলাদেশের ইসলামপন্থীদের চাপে ফেলার জন্য । কারন তারা মনে করেছে আল-কায়দার সাথে সম্পৃক্ততার খবরে স্বাভাবিক ভাবেই জনমনে ইসলামপন্থিদের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি হবে এবং তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে । এই সুযোগে ইসলামপন্থীদের জঙ্গি প্রমান এবং তাদের বিরুদ্ধে দমন অভিযানকে বৈধতা দেওয়ার পথটা ও সুগম করা যাবে ( কিছু দিন যাবৎ ) ।

যাই হোক উপর্যুক্ত দুটি পরিস্থিতির একটিও আমাদের জন্য কাম্য নয় । কারন রাজনীতি করেন আর যাই করেন না কেন জাতিকে বিভক্ত করার ফলটা যে কত খারাপ হতে পারে তা আমাদের সিকিমকে দেখে শেখা উচিৎ । /:)/:)/:)

আল কায়েদার কথিত অডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক...............
Click This Link

Click This Link
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×