
সবুজ পাতার হালকা চাদর
পলকা হাতে সরিয়ে দিয়ে,
নবীন কুঁড়ি অবাক চোখে -
কান্ড দেখ,
উচ্ছ্বসিত ঝাঁপিয়ে পড়ে -
সাতশ' রঙের আলোর স্রোতে !
শরীর চুইয়ে রক্ত আলো
প্রোথিত হয় কুঁড়ির বুকে-
সে কি আলো? আলোই কেবল ?
আলোকগ্রস্ত নবীন কুঁড়ি-
পুরোটা পথ পষ্ট দেখে ।
সত্যি দ্যাখে? দেখা কি যায়?
দুহাত বাড়ায় বিহ্বলতায়-
কার দিকে কি নিজেই জানে ?
মুঠি মুঠি রঙ তুলে নেয়-
জীবন পেতে রঙ ঢেলে দেয়
মহাকালের আলোকধারায়
কণায় কণায় - নাচছে দেখ !
কুঁড়ি নয় আর- ফুল সে এখন।
ফুল ফুটেছে, ফুল ফুটেছে- বার্তা রটে ,
কার জন্যে, রক্ত গোলাপ?
কার জন্যে উঠলে ফুটে চেন তাকে?
তোমার রঙ যে ঝড় তুলে দেয় -
কোটির চোখে- উস্কানি হয়
বাঁধন ছেড়ার -জান কি তা?
সত্যি বল , চিরচেনা অচিন গোলাপ,
কার জন্যে ফুটলে এমন রক্তে নেয়ে ?
+++++++++++
+++++++++
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



