somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেজুতি_শিপু
একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

গুপ্তচারী

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোথাও কি একফোঁটা কান্না
গোপন কৌটোয় লুকিয়ে রেখেছ যত্নে
মধ্যরাতের কোন তারার হাতে
তুলে দেবে বলে?
প্রাণপণে অগ্রাহ্য করা একটি কাঁটা
সময়ে অসময়ে বিঁধে যাচ্ছে তুমুল
অসাবধানী পলল পেলেই?
সাইক্লোনের মত প্রবল কোন দীর্ঘশ্বাস
আটকে রাখতে রাখতে কখনও কি তোমায়
নেড়ে দিচ্ছে বিপন্নতা, অনবধানেও?
তোমাকে ঘিরে ক্রমশ যে অলঙ্ঘনীয় পাহাড়
গড়তে চেয়েছ , বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে
ক্ষয়ে যাচ্ছে নিরীহ মধুমতি কূল ?
আমি জানি, তোমার যুদ্ধ শ্বাপদ যাত্রা,
তোমার অসূর্য্যস্পর্শী ম্যাজিক এবং কসরত।

বিদ্রোহী লাভা ভ্রান্ত অরন্য ভাসিয়ে
নিতে চাইলে প্রবল আক্রোশে-
প্রতিরক্ষা কি চৌকষতম অগ্নিযোদ্ধা থেকে
কোন অংশে কম ভয়াবহ?
প্রবল সুনামিও কী প্রবল দক্ষতায়
গিলে ফেলে মৃদু জ্যোৎস্নার ঢেউ উপহার
দাও তুমি, আমি জানি।
আমি জানি, ক্রমাগত নিজের মধ্যে নিজেকে
লুকিয়ে ফেলে অদৃশ্য অবয়ব নিয়ে হেঁটে যাচ্ছ একা
অথচ আমরা ভেবেছি সমবেত নৃত্য ।
কখনও কি তোমার নিজেকে মেলে দিতে
ইচ্ছে করেছে চড়া রোদে-
নিপুন তাঁতে বোনা শেষ জামদানীটির মত?
অথবা মৌসুম এলে আবাদী জমিতে বুনে দেবে বলে
যত্নে রাখা বিস্ফোরক বীজের মত?
কখনও কি কুরুক্ষেত্রের ক্লান্তিতে
ডেকে নিতে ইচ্ছে করেছে
সহযোদ্ধা কোন পরাক্রমশালী সারথীকে?

== ============
ছবি: ইন্টারনেট হতে সংগৃহীত
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৪১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×