somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেজুতি_শিপু
একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

তোমার জীবনের লক্ষ্য কী?

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জীবনের একটি লক্ষ্য ছিল
যা পূরণ করতে আমি ব্যর্থ হয়েছি।

আমি আসলে কৃষক হতে চেয়েছিলাম ,
নিপুন কৃষক,
আবাদ করতে চেয়েছিলাম -
বিস্তৃত বিরান ভূমি । সিঞ্চন বঞ্চিত
শক্ত পাথরের মত মাটির বুনট
সচেতন ফলার তীব্র আঘাতে
আলগা করে দিতে চেয়েছিলাম
এমনভাবে - যেন, কনায় কনায়
ঢুকে পড়ে অভিকাঙ্খী হাওয়া -
ফসলের স্বপ্ন সাথে করে এবং
আলো , সূর্যের সহস্রবর্ণ আলো -
দূরের সরোবর থেকে কলসী ভরে
তুলে এনে জল, ঢেলে দেব চৌচির মাটিতে-
মাটির তৃষ্ণা আমূল মিটাতে
বিনিদ্র প্রার্থনায় বসে যাব -
নেমে আসবে গর্ভবতী মেঘ,
গতিমুখ পাল্টে ছুটে আসবে নদী -
প্লাবন নামিয়ে দেব পাথরের বুকে ।

বুনে দেব সৃজনোন্মুখ বীজ ,
কাঙ্খিত ফসলের -
এরপর গান গেয়ে , চোখ পেতে
কেটে যাবে অপেক্ষার বেলা।
দেখব একে একে, নিপুন অংকুরদ্গম ,
ছোট্ট চারাগাছ, পুষ্ট কান্ড, শস্যভারে অবনত
দিগন্ত ছাওয়া অপরূপ সমারোহ,
প্রয়োজনমত নিড়ানিও দিয়ে দেব-
অনবধানে বাড়ন্ত আগাছার সমূল উৎপাটন ।
অভিশাপের তীব্র কীটনাশক ঢেলে দেব
বাতাসের উন্মুক্ত ভেলায় ।
বুকের একপাশ থেকে কেটে নেওয়া
হাড়ে জৈব সার বানিয়ে ছড়িয়ে দেব মাঠে,

অথচ, আশ্চর্য দেখ,
আজ আমি মাটি পোড়া ইট দিয়ে
নির্মাণ করি বিভেদের সুরম্য দেয়াল।

—————-///——-
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২২ দুপুর ২:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×