somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলফি কাব্য-০১

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্দনা!
প্রথমে বন্দনা তারে এ অধমরে বানিয়েছেন যিনি,
সেলফি তুলে রাখছি প্রমাণ ভক্তির হাজার খানি।
তারপরে বন্দনা জানাই ক্ষমতায় যারা শির মনি,
ডাবল ভক্তি জানাই যিনি কম্বো ক্ষমতাবান ধনী।
#সেলফিপদ্য-1/1


বিধাতা!
আগে নাকি বিধাতা ছিল আকাশে,
ধর্মের কলও তখন নড়ত বাতাসে!
সত্যের জয় আজ শুধু ইতিহাসে,
বিধি বাম হল টাকা ক্ষমতার আশে।
#সেলফিপদ্য-1/২

জীবন!
ষোল আনা জীবনের আঠার আনাই মিছে,
ছয় আনা ঘুমে আট আনা বইয়ের পিছে।
দুই আনাতে পেট চলে এক আনাতে ধার,
এক আনার স্বপ্ন নিয়ে জীবন করি পার!
#সেলফিপদ্য-1/৩

নর পশু!
যে পুরুষ এখনও চেনেনা নিজের শরীর,
সে কাপুরুষ কেমনে চিনবে শরীর নারীর!
জেহাদী জৌলুসে খোঁজে সবাই নর পশুরে,
সবচে বড় পশু বাস করে নিজেরই অন্তরে!
#সেলফিপদ্য-1/৪

ভোগমন্ত্র!
বিনোদন বিরহে হয়ে আছি কাতর,
কষ্টের কোপানলে মন আজ পাথর।
ভালবাসা মিছে আশা জানে এই অন্তর,
ভোগে সূখ ত্যাগে নাহি মানি এই মন্তর!
#সেলফিপদ্য-1/৫

হালচাল!
হারান মাঝির কান্দে পরান,
গনি মিয়ার ক্ষেতটা বিরান।
দেউলিয়া আজ গৌরী সেন,
তাবিজ বেচে মিয়া তানসেন।
#সেলফিপদ্য-1/৬

ঈশ্বরের মুক্তি চাই!
শ্রেনী সংগ্রাম চলে গেছে দুর ঐ চাঁদে,
বিপ্লবের স্বপ্ন এখন নিভৃতে কাঁদে।
দিন বদলের ঈশ্বর ক্ষমতার ফাঁদে,
কমরেডের দিন কাটে সুখে মসনদে।
#সেলফিপদ্য-1/৭

অকাব্য!
এভাবেই কত শত স্বপ্নেরা হয়ে যায় নষ্ট,
ভাল আছি মূখে বলি বুকে চেপে কষ্ট!
আশার তরী মাঝ দরিয়ায় হালে নাই পাল,
জীবন মাঝি তীরে বসে চাপড়ায় কপাল!
#সেলফিপদ্য-1/৮

আয়না!
কখনও বা প্রীত হই মাঝে মাঝে ভীত হই ধৃত হবার,
কৃতকর্মে হীত হীন হলেও কৃতি হবার বাসনা আমার।
আমি সৃষ্টির শ্রেষ্ঠ ধরণীর নিকৃষ্ট সর্ব ভুক পরজীবী,
তিন হাত শরীরের তের হাত রসনায় চেটে খাই সবি!!!
#সেলফিপদ্য-1/৯

আশরাফুল মাখলুকাত!
মানুষ তুমি সলতে খোঁজ আগুন নিয়ে হাতে,
সূযোগ পেলেই ছাই দাও অন্যের বাড়া ভাতে।
মানুষ তুমি কেমনে মানুষ পশুর আচরণে,
লোভ হিংসায় বিবাদ কর তুমি সর্ব ক্ষণে।
#সেলফিপদ্য-1/১০
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×