somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনজুর হোসেন! আমাদের গর্ব। মধ্য আকাশে বাংলাদেশি চিকিৎসকের কৃতিত্ব

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গল্প এক বাংলাদেশি চিকিৎসকের। নাম মনজুর হোসেন ইমন। দুবাই থেকে উঠেছিলেন এমিরেটসের একটি ফ্লাইটে।গন্তব্য নিউইয়র্ক। সেই ফ্লাইটেই তিনি বাড়িয়ে দিলেন মানবিকতার হাত। সঙ্গে তা ছিলো একজন যোগ্য চিকিৎসকের দায়িত্বও বটে।
ফ্লাইটটি যখন কানাডার আকাশ সীমা অতিক্রম করছিলো তখন গ্রিনিচ মান সময় ২ ডিসেম্বর সকাল ১১টা ২৭ মিনিট। এই চিকিৎসকের হাতেই জন্ম নিলো একটি শিশু



ওইদিন ইকে-২০৩ যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিলো হঠাৎই একটি ঘোষণা শোনা গেলো, আর কেবিন ক্রুরাও একজন চিকিৎসক খুঁজছিলেন। মনজুর হোসেন জানালেন, তিনি চিকিৎসক। জানা গেলো একজন নারী যাত্রীর লেবার পেইন হচ্ছে। তার সাহায্য দরকার। ওই যাত্রীর কাছে ছুটে গেলেন মনজুর হোসেন। দেখা গেল যাত্রীটি একজন আফগান নারী। জানা গেলো তার তখন ২৮ সপ্তাহের গর্ভাবস্থা। পরিস্থিতি এমন যে তার বাচ্চা প্রসব করাতে হবে। ইমম্যাচিউরড শিশু তাই জটিলতাতো রয়েছেই। বড় উদ্বেগ হচ্ছে শিশুটি প্রসব হলেও অপ্রাপ্ত শিশুটিকে এই মধ্য আকাশে কোনো ব্যবস্থা ছাড়া বাঁচিয়েই বা কিভাবে রাখা যাবে।প্রথেমই
ককপিটে গিয়ে স্যাটেলাইট ফোনের মাধ্যমে ভূমিতে মেডিলিংকে কথা বলেন চিকিৎসক মনজুর হোসেন। নারীটির শারীরিক অবস্থা জেনে তারা নিকটবর্তী স্টেশন আইসল্যান্ডে অবতরণ করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু সেখানে প্রচণ্ড তুষারপাত চলার কারণে তাও হয়ে পড়ে অসম্ভব। এরপর ফ্লাইটটি হয় কানাডার মন্ট্রিয়লমুখী। ততক্ষণে শিশুটি পৃথিবীর মুখ দেখার অপেক্ষায়।এরপর মনজুর হোসেন অন্তঃসত্ত্বা নারীটির দায়িত্ব নিলেন। প্রতি ২০ মিনিট পরপরই তিনি তাকে পরীক্ষা করছিলেন। এভাবে চললো টানা ৭ ঘণ্টা। ফ্লাইট তখনো আটলান্টিক পাড়ি দিচ্ছে। অবশেষে নারীটি প্রসব করলেন একটি মেয়েশিশু। সম্পূর্ণ সুস্থ। আর সেটি দেখতে ৩৬ সপ্তাহের ম্যাচিউরড একটি নবজাতকের মতোই।
এই সময় এমিরেটস’র ক্রুরাও বেশ সহযোগিতা করেন ওই চিকিৎসককে। মা ও শিশু দুজনই বেশ সুস্থ ছিলো, জানান তিনি।শিশুটি জন্মের পর ফ্লাইটটি কানাডার নিউফাউন্ড ল্যান্ড-এর গ্যান্ডারমুখী হয় আর সেখানে নিরাপদে অবতরণ করে। সেখানেই নবজাতককে ও পরিবারের সদস্যদের হাসপাতালে পাঠানো হয়। আর ফ্লাইটটি ফের নিউইয়র্কের পথ ধরে।
মনজুর হোসেন বলেন, এটি চিকিৎসক জীবনে তার সবচেয়ে বড় ও মধুরতম অভিজ্ঞতা। ঢাকার বাসিন্দা মনজুরের পরিবারের বাস রাজধানীর বনানি এলাকায়।


writer fb page:https://www.facebook.com/almahmud.shuvo.7
sourse:bangla news
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×