
রাত্রে দোকান চুরি হয়ে গেছে। শীতের গভীর রাত্রে সার্টার ভেঙ্গে সব নিয়ে গেছে।
তো সকালে দেখি, চেয়ারম্যান সাহেব সুন্নতী লেবাসে চেয়ারে বসে অাছেন ঐ ক্ষতিগ্রস্থ ব্যক্তির বাড়ি।
কিন্তু, একি! মহিলাটা কে? উনাকে এত সম্মান দেখানো হচ্ছে কেন?
উনি কি চেয়ারম্যানের চেয়ে সম্মানী কেউ!
একটু সাবধানতার সাথে একজনকে জিজ্ঞেস করতেই উত্তর এলো, উনাকে চিনেন না! উনি ওমুক এলাকার নামকরা গুনিন(গনক) ।
কে চুরি করেছে, তা উনি এখন বের করে ফেলবেন।
অামি বললাম, হাউ ইট পসিবল?
-অারে ভাই, সব অায়নার ভীতর দেখা যাবে। একটু পরেই উনি কাজ শুরু করবেন।
অামি লক্ষ্য করলাম, শিক্ষিত , অর্ধশিক্ষিত, ধার্মিক সব শ্রেনীর লোকই ব্যাপারটায় বিশ্বাসী।
অামি জানি, এটা রিয়েল ভন্ডামী। ফলাফল হবে শূণ্য। কিন্তু বিশ্বাস এত মজবুত কেন?
পাদটিকাঃ-
ব্যাসিক থিংক এর ব্যাপারে অামাদের শিক্ষিত শ্রেনীর সময় খুব কম। অর্ধশিক্ষতরা সব বিষয়ে ডক্টরেট। মূর্খরা গুজবমূখী।
অার অামরা সাধারন ধর্মভীরুরা শুনে শুনে ধর্ম জানি।
না হলে এমন অবস্থা হবে কেন!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




