
এক জৈনিক ব্যক্তির প্রশ্নে অামি হতবাক!
প্রশ্নটা কপি করে অামার নিকট পেস্ট করেছেন তাতে সন্দেহ নাই।
জৈনিক ব্যক্তিঃ হুযুররা বলে, অাল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও পড়েনা। সব কিছু যদি তার হুকুমে হয় তবে খারাপ কাজ করলে গোনাহ হবে কেন?
অামি বললাম, অাপনি কি বলতে পারবেন কোরঅানের কোথায় এমন কথা বলা অাছে?
উত্তর অাসলো, হুজুররা কি মিথ্যা বলেছে?
সত্য -মিথ্যা নির্নয় করতে হলে সেই কোরঅানে যেতে হবে-
"......তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না, ....(সুরা অানঅাম-৫৯).
এখন, 'অজ্ঞাতসারে' অার 'হুকুম ছাড়া'- কি এক হলো?
সহজভাবে বুঝতে হবে, এমন কোন কিছু সংঘঠিত হয়না বা ঘটেনা বা করা সম্ভব না-যা অাল্লাহর অজ্ঞাতসারে হওয়া বা করা বা ঘটা সম্ভব।
দেখুন শয়তানরা কিভাবে মানুষকে পথভ্রষ্ট্র করে।
যারা বিবেক ব্যবহার করে আর যারা বিবেক ব্যবহার করে না তাদের সম্পর্কে মহান আল্লাহ্ বলছেন :
...‘বল,‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান?’...৫
যারা বিবেক-বুদ্ধি কাজে লাগায় না,কোনরূপ চিন্তা করে না,গবেষণা করে না তাদেরকে কুরআনে মূক,বধির,অন্ধ ইত্যাদি অভিধায় তিরস্কৃত করা হয়েছে :
‘আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মূক যারা কিছুই উপলব্ধি করে না।’৬
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




