somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কাফের" বলার মূলনীতি বনাম কথিত "জিহাদ"-একটি বিবেক দর্শন?

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু মুসলিম নওজোয়ানেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিহাদের নামে বিষ্ফোরন ঘটিয়ে বা নির্বিচারে গুলিবর্ষন বা জবেহ করে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছেন।
ইসলামে বড় বড় উলামাগন যা অবৈধ ঘোষনা করেছেন।

কোন রাষ্ট্রনায়ককে যখন সর্বােসম্মতিক্রমে "কাফের" ফতোয়া দেয়া হয় তখনই জিহাদের চিন্তাধারা বাস্তবায়ন করার একটা সুযোগ অাছে।

এক মালিক তার চাকরকে ঠিকমত খেতে দেয় না, কোন কাজে কোন ত্রুটি হলে মারধর করে, ঠিকমত বেতন দেয়না, তার দায়িত্বের বাইরে তাকে দিয়ে কাজ করিয়ে নেয়।
এ মালিককে কি "কাফের" বলবেন?

এক ব্যক্তি চার মাযহাবের কোন মাযহাব অনুসরন করেনা। তাকে কি কি "কাফের" বলবেন?

এক রাজা ইসলামী অাইন অনুযায়ী দেশ শাসন করেনা তাকে কি "কাফের" বলবেন?

কোন মুসলিম ব্যক্তিকে কোন ইসলাম বিরোধী কথা বলতে শুনে বা কাজ করতে দেখে তাকে "কাফের" বলা কোন সাধারন গালি বা সাধারন সহজ ব্যাপার নয়। মুসলিমের কোন পাপ দেখে তাকে কুফরে প্রতি সম্মন্ধ করা বড় বিপজ্জনক।

" যে ব্যক্তি তার মুসলিম ভাইকে বলে এ 'কাফের' এবং সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে সে কথা তার নিজের উপর বর্তায়।(সহিই মুসলিম)

কোন শ্রেনীর মানুষ কাফের হয়?
(১) যে ব্যক্তি রসুল (সাঃ) এর অানীত জীবন ব্যবস্থার কোন অংশকে ঘৃণা করে বা অবজ্ঞা করে ; যদিও বা সে তার দ্বারা অামল করে , তবুও সে কাফের।
(২) যে ব্যক্তি শিরক করে, অাল্লাহ ছাড়া অন্য কোন ভিন্ন সৃষ্টির নিকট সাহায্য চায় এবং মুক্তির জন্য অন্য কারো উপর ভরসা করে সে কাফের।
(৩) যে ব্যক্তি অাল্লাহ, রসুল বা ফিরিসতাকে গালি দেবে সে কাফের।
(৪) ঈমানের কোন রুকুন, যেমন অাল্লাহ, তার নাম বা গুণ, ফিরিস্তা, অবতীর্ন গ্রন্থ , পয়গম্বর, পরকাল ও বিচার দিবস অথবা তকদীর বা ভাগ্যকে অবিশ্বাস ও অস্বীকার করলে সে কাফের।
(৫) যে ব্যক্তি ধারনা করে যে, নবী (সাঃ) এর অাদর্শ থেকে অন্য কারো অাদর্শ উত্তম এবং তার অানীত সংবিধান থেকে অন্য কোন সংবিধান উত্তম এবং ইসলামী জীবন ব্যবস্থা বিংশ শতাব্দী এবং তার পরে অচল অথবা তা মুসলিমদের অধঃপতনের কারণ এবং ইসলামী দন্ডবিধি এ যুগে উপযুক্ত নয় , সে কাফের।
(৬) যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো( বেশিরভাগ অালেমের মতে) সে কাফের। নবী (সাঃ) বলেছেন, অামাদের ও ওদের(কাফেরদের ) মাঝে পার্থক্য হলো সালাত।
এছাড়া অারো কিছু বিষয় অাছে সেগুলো কাফেরের হওয়ার জন্য যথেষ্ট।

এই কাফেরের বিধান কি?
শরিয়া প্রমান দ্বারা সুনিশ্চিতভাবে যখন কাফের প্রমানিত হবে-তখন
ইহলৌকিক এবং পরলৌকিক দুটি বিধানই প্রযোজ্য । পরলৌকিক শাস্তি নাই উল্লেখ করলাম।
দুনিয়ার শাস্তি ইসলামী সরকার প্রয়োগ করবে। কোন ব্যক্তি বা জামাঅাত নয়। সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সে শাস্তি প্রয়োগ করার অধিকার কোন ব্যক্তি বা জামাঅাতের হাতে নেই। তার নাম জিহাদ নয়।

এখন কোন ব্যক্তি যদি মনে করে, এই কাফেরকে হত্যা করার দায়িত্ব তার তবে সেটা হবে অাত্বহননের সমান।
কোন অমুসলিম সে যদি কোন মুসলিম দেশে সাধারণ নিরিহ মানুষ হিসাবে বসবাস করে তবে তাকে অন্যন্য সাধারন মানুষের মত বসবাস করার সুযোগ করে দিতে হবে। এটা মুমিন-মুসলমানের দায়িত্ব।
যেহেতু রসুল (সাঃ) বলেছেন, "মুমিন ব্যক্তি তার দ্বীনের প্রশস্ততায় থাকে; যতক্ষন না সে কোন অবৈধ রক্তপাতে লিপ্ত হয়।" ( বুখারী)।

সুতরাং জিহাদের নামে অমুসলিম হত্যা বেহেস্তের টিকিট পাইয়ে দেবে এমন ধারনা বা বিশ্বাস ইসলামের কোন নীতিতে টিকেনা।


সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×