
অাউকিগাহারা বা সুইসাইড ফরেস্ট।
জাপানের টোকিও শহর থেকে ১০০ মাইল পশ্চিমে মাউন্ট ফুজির উত্তর পাদদেশে অবস্থিত একটি বন অাউকিগাহারা। অায়তনে ৩৫ বর্গকিলোমিটার।
স্থানীয়দের ভাষায় এর নাম 'জুকাই' । অর্থাৎ গাছের সাগর।
এখানে গাছের ঘনত্ব খুবেই বেশি।
কঠিন পাথর এবং বরফগুহা সম্মৃদ্ধ সবুজ মনোরম এই বনটি নিঃসন্দেহে একটি দর্শনীয় স্থান।
কিন্তু অবাক করা ব্যাপার হলো, এখানে যারা অাসে তাদের অধিকাংশের উদ্দেশ্য হলো অাত্বহত্যা করা।

জরিপে দেখা গেছে, বনটিতে সবচেয়ে বেশি অাত্বহত্যার ঘটনা ঘটেছে ২০০৩ সালে।
১০৫ জন মানুষ নিজেদের নিঃশ্বেষ করে দেন এখানে।
কিন্তু কেন এই জঙ্গলটিকে অাত্বহত্যার জন্য বেছে নেয়া হলো তার কোন যুক্তিসঙ্গত কারণ এখেনা খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, অনেক উৎসুক দর্শনার্থী এই রহস্য উদঘাটনের উদ্দশ্যে প্রবেশ করেছিলেন এই সুইসাইড ফরেস্টে।
পথ নির্দেশনা ঠিক রাখতে ব্যবহার করেছিলেন প্লাসটিক টেপ। কিন্তু তারও অার ফিরে অাসেননি।
তাই তো এই বন নিয়ে রহস্যের অন্ত নেই।

স্থানীয়দের মতে, এই বনে কেউ প্রবেশ করলে তার মনে একরকম মায়ার সৃষ্টি হয়। সে তার তীক্ত অতীত নিয়ে ভাবতে থাকে এবং একসময় মর্ম যন্ত্রণায় কাতর হয়ে নিজেই নিজেকে শেষ করে দেয়।
তাই অভিশপ্ত এই বন থেকে স্থানীয়রা একটু দূরেই থাকেন।
সবুজ শ্যামলীমায় ঘেরা রহস্যময় বন এই অাউকিগাহারা।
পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা যার রহস্য উদঘাটন করার চেষ্টা করেছেন বহুবার কিন্তু কোন কুলকিনারা করতে পারেননি।
নিজেকে রহস্যের পুরো মোড়কে জড়িয়ে অাজানার হাতছানি নিয়ে ঠায় দাড়িয়ে অাছে সুইসাইড ফরেস্ট অাউকিগাহারা।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




