আমার মন কান্দে যখন নব্যরাজাকারের লাশ দেখি
আমার অন্তর জ্বলে যখন নব্যমুক্তিযোদ্ধারা রক্ত চায় এই বাংলায়;
দারুন কষ্ট পাই যখন বঙ্গবীরকে কেউ রাজাকার বলে
আমার শিক্ষক যখন অশ্লীল ভাষায় গালি দেয়
যখন দেখি গিটার বাদক খুন কামনা করে
যখন সমাজের ঘুণ পোকা আসে প্রজন্ম চত্বরে বেহায়ার মতন
বুকটা ভেঙে যায় যখন ব্লগে মানুষেরই খুন কামনায়
সৃজনশীল কোন মন অশ্রাব্য বাক্যবানে;
যখন শান্তি নয় আমরা সবাই গৃহযুদ্ধ সন্ধানে
আমার মন কান্দে যখন দেখি গ্রামের সাধরণ কৃষক মোদের খারাপ জানে
কি চাই কি পাই ?
জানিনা বুঝি না তার কিছুই!
আমি কি অনেক খারাপ?
রক্ত ঝরাই মাগো;
সবুজ ভূমি রক্তে লাল
আমার জন্যই হলো?
সোনার বাঙলা সবুজ বাংলা
শান্তি কোথায় গেলো?
শান্তির পায়রা আয় চলে আয়
ভোর বুঝি এই হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


