ইচ্ছে করে তোমার কাছেই থাকি
তোমার যত স্মৃতি আছে দুচোখ ভরে দেখি।
তোমার কথা শুনতে নাহি পাই
তবু তোমার লিখা পড়ে তোমার বুলি পাই।
তুমি অধরা স্পর্শ নাহি পাই
মনে মনে সুপ্তবাসনা তুমার ছোয়া চাই;
বলতে নাহি পাই
পাছে কেহ বলে যদি লজ্জা শরম নাই!
তার চেয়ে বেশি ভয় করি তোমায়
তুমি যদি কর ঘৃণা অসহায় আমায়!
মনের কথা মনের মাঝে তাই
অনেক কষ্টে চেপে রাখি বুকের এখানটায়।
এমন করে চলব কতদিন না বলে তোমায়?
আমার প্রেমের আধার তুমি কেমনে যে জানাই?
তুমি যদি কর ঘৃণা এ কারনে আমায়
জেনে রেখ আমার চেয়ে বেশি ভালো বাসবে না কেউ তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


