somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শান্তির মা মরে গেছে ,শান্তিও গুম...আমরা শান্তি চাই

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


----------------ছবি নেট
শান্তির মা মরে গেছে।শান্তি ও খুব চটেছে।৭১ এর শান্তির নামে শান্তি কমিটি ব্যাপক অশান্তি সৃষ্টি করেছিলো।হত্যা ধ্বংস লুট।জ্বালা যন্ত্রনায় শান্তির মা মরে যায়।

শান্তিকে এখন পাওয়া যাচ্ছে না।সবাই আশংকায় শান্তি গুম হয়েছে।সে বেঁচে আছে কিনা জানা নাই।সারাদেশে নারকীয় তান্ডব হচ্ছে।সংখ্যালঘুদের উপর চলছে অকথ্য নির্যাতন হত্যা।জামাত-শিবির তথাকথিত ধর্মের ধ্বজা ধারীরা চরম নৈরাজ্য চালাচ্ছে । তারা জিহাদ শব্দটাকে অপবিত্র করছে।
হাটহাজারী মাদ্রাসায় কোন শিবিরকে ছাত্র হিসেবে নেয়া হয় না।সম্প্রতি তারা ৮জন আলেমকে হত্যার চক্রান্ত করে।তাদের নীল নক্সা ধূলিস্যাত হয়েছে।
সম্প্রতি ধর্মভিত্তিক দলগুলো বিবৃতি দিয়েছে তারা আওয়ামীলীগকে অতটা ঘৃণা করে না যতটা জামাতকে করে।জামাতের ধর্ম ব্যবসা বন্ধ হওয়ার পথে।তারা তাদের শক্ত ঘাটি গুলোতে তবলীগ জামাত ঢুকতে দেয় না। তবলীগের কাজে বাধা দেয়।সম্প্রতি চাঁদে সাইদির চেহারা দেখার বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় তারা লিপ্ত।সাধারণ ধর্মপ্রাণ মানুষ যেন বিভ্রান্ত হয়।ইতি মধ্যেই তারা জনমনে এটা ঢুকিয়ে দিয়েছেন নাস্তিক ব্লগাররা যুদ্ধাপরাধীর বিচার চাচ্ছে ফাঁসি দিচ্ছে।যা ডাহা মিথ্যা কথা।আওয়ামীলীগ প্রজন্ম চত্বরে ছাত্রলীগ ঢুকিয়ে দিয়ে তাদের কার্যসিদ্ধি চালানোয় ব্যস্ত।বিএনপি বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে।এরশাদ সাহেব ভারতের মুখপাত্র হিসেবে আভির্ভূত হয়েছেন।বিবৃতি দিয়েছেন্ ।

ব্লগারদের নাস্তিক পরিচয় দেয়া হয়েছে।আংশিক আওয়ামীলীগও বলা হচ্ছে।নাস্তিক হত্যার দাবীতে মিছিল করা হয়েছে।আবার আওয়ামীলীগ নয় য়ুদ্ধাপরাধীদের ফাঁসি কাষ্ঠে নাকি ব্লগার ঝুলাচ্ছে।তবু গর্ব হচ্ছে যে যুদ্ধাপরাধীদের ফাঁসিতে আমরাই ঝুলাচ্ছি্ এটা প্রচার হয়েছে ।আদতে আমরা আওয়ামীলীগ বি এন পি জামাত ডান বাম সকল রাজাকার মুক্ত বাংলা চাচ্ছি।এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার নাস্তিক নই।খোলা মাঠেও নামায মিস করছি না্ ।কোন মসজিদ না পেয়ে।


---------- আমার তোলা
হাসিনা খালেদা যুদ্ধাপরাধ ব্যাপারেও একমত হতে পারেন নাই্ ।হাসিনা আমাদের পক্ষে থাকায় খালেদা বিপক্ষে গেছেন।আবার হাছিনা জামাতের রাজনীতি নিষিদ্ধও করছেন না্ ।খালেদার আশ্রয়ে জামাতের পোয়াবারু হয়েছে।তারা মেতে ওঠেছে চোরাগুপ্তা হামলায়্ ।জামাত শিবির হিন্দুদের নির্যাতন করছে হত্যা করছে।আর সরকারী সহায়তায় পুলিশ জামা্ত শিবিরকে পাখীর মত গুলি করে মারছে।নিরীহ মানুষও মারছে।নিজেরাও মরছে।গত কয়দিনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।সরকারের টনক নরে নাই।মখা মিথ্যাচরিতা করছে।করছে রাজনীতিবিদেরাও।মিডিয়া পর্যন্ত নিরপেক্ষ হতে পারে নাই।আমরা ব্লগাররা কি নিরপেক্ষ হতে পারি না?

৭১ এ হিন্দুদের উপর এদেশের মানুষের উপর তারা যে নৃশংসতা বর্বরতা চালিয়েছে তাই তারা যেন রিলে করে দেখাচ্ছে।কেন তারা রক্ত চোষা ড্রাকুলা।যুদ্ধাপরাধীরা যুবকদের বিভ্রান্ত করে জিহাদী চেতনায় উদ্বুদ্ধ করছে্ ।শান্তি কমিটি করে শান্তির মা কে হত্যা করেছে্ ।এখন জিহাদ শব্দটাকে অপবিত্র করে জিহাদকেও মারার পায়তারা করছে।আর আমার কিছু ব্লগার বন্ধু জামাতের ধ্বংস কীর্তি দারুন ভাবে তুলে ধরছেন।একদল তরুণ খুনি মনমানসিকতা ধারণ করছে।

পানি প্রচন্ড ঘোলা হয়েছে।রাজনৈতিক দলগুলো ঘোলা পানিতে মাছ স্বীকারের প্রতিযোগীতায় নেমেছে্ ।জামাত আর তরুণ প্রজন্ম মুখোমুখি দাড়িয়ে খুনি মনমানসিকতা নিয়ে।সরকার আশ্বাস দিচ্ছে না গুম হয়ে যাওয়া শান্তিকে ফিরিয়ে দেয়ার ।তাকে উদ্ধার অভিযান করবেন কিনা কিছু বলছেন না।তারা বিরুধীদলকে শান্তি গুমকারী বলছেন ।বিরুধীদলও সরকারকেই শান্তি হত্যার দায়ে অভিযুক্ত করছেন।আর আমরা দূর্বল মানুষ ইয়ানাফছি ইয়ানাফছি করছি।শান্তি শাণ্তি বলে চেচাচ্ছি।কাহারু কর্নকুহুরে তা প্রবেশ করছে না।দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা কিন্তু বাঘ।আমরা মুক্তিযোদ্ধা জাতি।হাসিনা খালেদা দ্রুত ব্যবস্থা নেন ।অন্যথা ভয়াবহ পরিস্থিতি হবে।শান্তিকে খুজে আনুন।আমরা শান্তি চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×