somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

মায়াবতী-চ্যাপ্টার-৪(রুমান্টিক গল্প সিরিজ)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বস প্রচন্ড চটেছেন।সারা অফিস তোলপার করে ফেলছেন।এত রগচটা লোক সচরাচর চোখে পড়ে না্ ।মাথায় টাক।শক্ত চোয়াল।আর বিকট ভয়েস।যে কেউ অবাক হবেন তার অস্বাভাবিক চেচামেচি দর্শনে।রাগী মানুষের মাথায় চুল কম থাকে। মাথা প্রচন্ড গরম হওয়ার কারনেই এমনটি হয়!প্রচন্ড খরতাপে মরুভূমিতে যেমন কোন গাছ জন্মে না জন্মালেও মারা যায় ঠিক তেমনি ।অন্তত বসকে দেখলে নির্দ্বিধায় বলা যায় তার মাথা প্রচন্ড গরম হওয়াতে চুল আর চেহারার এই দশা!কারো কাজে ভুল ধরা পড়লে তার আর রক্ষা নেই।
মায়াবতীর প্রেমে পড়ে কাজে সমানতালে ভুল করে যাচ্ছি।আর তার পুরস্কার হিসেবে নিয়মিত ঝাড়ি খাচ্ছি!তবে আজকে বসের চেচামেচির কারণ আমি নই।রাকিব ভাই আর লাইলি আপা।তাদের সম্পর্কের টানপোড়নে আজকের এই অবস্থার অবতারণা্ ।লাইলি আপা নিজেকে সুবর্না মনে করেন।ভদ্র মহীলা আসলেই সুন্দরী।তাকে দেখে মনে হবে তার বয়স ত্রিশ। আসলে আটচল্লিশ।তার মেয়ের বিশ্ববিদ্যালয় পাঠ শেষ হওয়ার পথে।কিন্তু তার ধারণা পৃথিবীর তাবৎ পুরুষ মানুষ তার মজনু।তিনি কালারফুল শাড়ি পরেন।গাঢ় লিপস্টিক ব্যবহার করেন।তাকে অন্য মহীলা কর্মকর্তারা দারুন অপছন্দ করেন। ঈর্ষাও করেন।রাকিব সাহেবের সঙ্গে তার দারুন ভাব। অফিসের বাকি সবাই এটা ঠিকই বুঝেছেন রাকিব সাহেব তার মেয়েকে বিয়ে করার জন্য তাকে এত গুরুত্ব দেন।লাইলি আপা শুধু বুঝেন না।তিনি বুঝেন সুবর্না-সৌদ।সুবর্নার তিন খালা শ্বাশুড়ি ।তিন জনই সুবর্নার চেয়ে বয়সে ছোট।তারা ছোট বেলায় সুবর্নাকে একবার দেখার জন্য উন্মুখ হয়ে থাকতেন।আর এখন তার ভাগ্নের বউ সে।আরো কত রসালো আলাপ।এই সম্পর্কিত সকল খবর তার নখদর্পনে।দিনে অন্তত বার তিনেক তার সাজুগুজো চলে। কাস্টমাররা এলে তার ভাবটা এমন হয় যেন তারা তার সঙ্গে প্রেম করার জন্য আসেন।আরেকটু বাড়িয়ে বললে তাকে ডিস্টার্ব করার জন্য আসেন।তবে অফিসের দারোয়ান পিয়নদের মুখে মুখে তার যুবতী বয়সের লীলাকাহন।বস ও তাকে দেখলে বিড়াল হয়ে যান।কারণ বসেরও অনেক বসের সঙ্গে তার দহরম মহরম।তাছাড়া এত সুন্দরী একজন মানুষের সঙ্গে নরম ব্যবহার না করলে স্বয়ং স্রষ্টাও তার উপর নারাজ হতে পারেন।এহেন কর্ম তিনি করবেনই বা কেন?তবে তার স্বামী নাকি তার সঙ্গে রুঢ় ব্যবহার করেন। তার স্বামীর নিষ্ঠুরতার অজুহাতে প্রায়ই তিনি অফিসে লেট!


যাই হোক রাকিব সাহেব লাইলী আপা ভালোই চলছিলো।রাকিব ভাই ভুল করলেন।তার কাছে তার মেয়েকে বিয়ে করার খায়েস প্রকাশ করার সঙ্গে
সঙ্গে সব এলো মেলো হয়ে গেল।একে একে ঝড় বইতে শুরু করলো রাকিব সাহেবের উপর দিয়ে ।তবে আজ ঝড় নয় টর্নেডো যাচ্ছে।
তাছাড়া রাকিব সাহেবকে বস মোটেই দেখতে পারে না।কারণ একটাই লাইলী আপা রাকিব ভাইকে বসের চেয়ে বেশি গুরুত্ব দেন।লাইলি আপার মাথা থেকে তার ভুত সরানোর শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
আজ তার সামনে বিরাট সুযোগ।আজকের দিনে রাকিব সাহেব ভিলেন আর বসের সামনে নায়ক হবার ব্যাপক চান্স।লাইলি আপার অভিযোগ রাকিব ভাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার সম্পর্কে এমন কটুক্তি করেছেন যে তার মেয়ে তার সঙ্গে কথা বলা বন্ধ করেছেন।


তুমোল হট্টগোলের মধ্যে তার হঠাৎ পিনপতন নিরবতা্ ।
রাকিব ভাইকে তলব করেছেন বস।সঙ্গে ম্যানেজার আপা আর লাইলি আপাও।
বস- আজ এই মুহূর্তে আমাদের মধ্যে যে সমস্ত কথা হবে তা আমাদের বাইরে যাবে না ।সবাই কথা দেন। রাকিব সাহেব আপনার নামে অভিযোগ আছে।আমি প্রশ্ন করলে সব স্বীকার যাবেন।
রাকিব- জি স্যার!!
লাইলি-স্যার আমার মেয়ে আর আমার সঙ্গে থাকবে না।ওর বাবার কাছে বলে দিয়েছে হয় ও থাকবে অথবা আমি থাকবো।এখন আমি কোথায় যাব স্যার?
বস- রাকিব সাহেব আপনি উত্তর দেন।আপনি কি কিছু বলেছেন?
রাকিব সাহেব মহা ঝামেলায়।তার মনে প্রচন্ড কষ্ট।রাগে ফেটে পরতে ইচ্ছে হচ্ছে।তিনি অশালীন কিছুই বলেন নি।এর মধ্যে লাইলি আপা চেচামেচি শুরু করলে রাকিব সাহেব গর্জে ওঠেন।চোপ।একদম চোপ্ ।বসের সামনে সরি বলে কক্ষ থেকে বের হয়ে আসেন।বের হয়ে সোজা ওয়াস রুমে।বস ঘটনায় হতভম্ব হয়ে গেছেন।

রাকিব সাহেব আমার অন্তরঙ্গ মানুষ।তাকে নিয়ে ধানমন্ডি লেকের রাইফেল স্কোয়ার প্রান্তে বসলাম।তার মনে অনেক দুঃখ।তার বিয়ে করা হলো না্ এত প্রচেষ্টা নিয়েও ব্যর্থ। মধ্যে থেকে অফিসের অনেককেই তিনি শত্রু বানিয়েছেন।কারন শত্রুর বন্ধু শত্রু । অফিসের সকল কলিগ লাইলি আপাকে অপছন্দ করতেন ।আর তিনি ছিলেন তার একান্ত আপনজন।তবে লাইলি আপা আর তার সখ্যতা আজ শেষ হলো।এই লেকটা দারুন জমজমাট।টিনএজ কাপল আর তাদের চঞ্চল বিচরণ।চারিদিকে প্রেম প্রেম আমেজ।আসলে প্রেম ছাড়া জীবনের মানেই বা কি?অর্থহীন অসার।বেচারা রাকিব ভাই। কত বঞ্চনা তার জীবনে খুব মায়া লাগছে তার জন্যে ।তার কপালে শুধু বিড়ম্বনা জোটল।দূর থেকে গান ভেসে আসছে।

বন্ধু তোর লাইগারে
বন্ধু তোর লাইগারে
আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ীঘর
বন্ধু তোর লাইগারে
বটবৃক্ষের তলায় গেলাম
ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে
আপন কর্মদোষে।[/si

রাকিব ভাই নিস্তব্ধ আর আমি দারুন একা।মায়াবতীকে দেখার পর বুঝেছি প্রেম মহান।যদিও আগে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি প্রেম নিয়ে।এখন মাঝে মাঝে মায়াবতীর মায়াভরা মুখখানি চোখে ভেসে ওঠে ।আর আমি নিজের অজান্তেই হেসে ওঠি।এই নিয়ে বণ্ধুরা প্রশ্ন ও করেছে ।হাসছিস কেন? সাতপাচঁ ব্যাখ্যা দিয়ে রক্ষা পেয়েছি।আমিও এর রহস্যের কূল কিনারা পাই না। এই মাত্র মায়াবতীর চেহারা আমার চোখে ভেসে ওঠেছে আর আমি
হাসছি।রাকিব ভাই খুব বিরক্তি নিয়ে দেখছেন।হাসি বন্ধ করলাম।আসলে তার করুন অবস্থা যাচ্ছে আর আমি হাসছি!

চলবে


সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×