আমি নাকি স্ট্রেন্জার!
অচেনা অজানা অবাঞ্চিত অনিরাপদ একজন।
মনে দুঃখ এলো
বললাম পরখ কর আমায়!
কষ্টি পাথরে !
যদি খাঁটি সোনা না হই
ছুড়ে ফেলে দিও আস্তাকুড়ে
তোমার ত্রিসীমানায় পা রাখবোনা আর
কখনো না কখ্খোনো না
শুধু একটি বার আমায় চিনতে চেষ্টা কর
তার নিষ্ঠুর উত্তর দরকার নেই!!
কিসের এত ভয় এত অবজ্ঞা তোমার
আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ
আমার ক্ষুধা আছে পিপাসা আছে
মানবিকতা আছে বুক ভরা প্রেম আছে
ভালবাসা আছে সততা আছে
তোমার প্রতি শ্রদ্ধা আছে আস্থা আছে
রাষ্ট্রের দায়িত্ব আছে
হারিয়ে যাওয়ার ভয় আছে
মৃত্যু আছে পরিচয় আছে
স্বীকৃতি দেয়ার ক্ষমতা আছে
বিশাল একটা মন আছে
তারপরও দরকার নেই তোমার কাছে
আমি একজন আগুন্তুক
অযাচিত অবান্তর এক সত্ত্বা
তুমি যে রাষ্ট্রে বাস কর সেখানে আমার পরিচিতি আছে
সত্যি করি বলো তুমি কি আগন্তুক নও!
তুমি কি অজানা নও তোমার কাছে
অজানাকে জানতে হয় চিনে নিতে হয়
প্রয়োজনে কাছে টেনে নিতে হয়।
পরম স্নেহে মমতায় আদরে অথবা ভালবাসায়।
সত্যি করে বলতো কিসের ভয়?
সে কি ভালবাসার ভয় নয়?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





