somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

জয় বাংলা বনাম বাংলাদেশ জিন্দাবাদ আর আমরা ব্লগার

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগারদের দায়িত্ব কতখানি?তাদের কি করা উচিৎ?বিশেষ করে যখন সব বিখ্যাত ব্যক্তিই কোন না কোন দলের দালালীতে ব্যস্ত।বাম ডান মতাদর্শ।কমিউনিজম গনতন্ত্র।পূজীবাদ আর সমাজতন্ত্র।ব্রাজীল আর্জেন্টিনা।ভারত পাকিস্তান।যদিও পাকিস্তান ব্যাপরটা এখন আর অতটা গুরুত্বপূর্ণ নয়।এটা বলা যায় ভারত তোষণ আর ভারত বিদ্বেষ।আর বাংলাদেশই তো এখন ক্রিকেট বিশ্বে চমক দেখিয়ে চলছে।আওয়ামীলীগ বি এনপি। মুজিব জিয়া । জামাতের রাজনীতি বন্ধ আর তা প্রতিষ্ঠিত করণ।ইত্যাদি ইত্যাদি।

সংবাদ পত্রগুলোর মিথ্যাচার । দলীয়করনে হলুদ সাংবাদিকতায় এতটাই বিপর্যস্ত যে সাধারণ মানুষ রাজনৈতিক কোন ইস্যুতে লেখাগুলো বিশ্বাস করেন না মোটেই।একটা ঘটনার বর্ণনায় এতই পার্থক্য থাকে যে সেটি পড়ে বিভ্রান্ত হওয়া যায় সত্যে অনুসন্ধান হয় না। সবচেয়ে বড় সন্ত্রাস কিন্তু তথ্য সন্ত্রাস।ইতিমধ্যে আওয়ামীলীগ ব্লগ বিএনপি ব্লগ জামাত ব্লগ কথাগুলো ব্যবহৃত হয়। এটা ব্লগের জন্য কতটা ভাল সেটা বলার মত যোগ্যতা্ আমার নেই।

ভিন্ন মত বা ভিন্ন পথ ভিন্ন ধর্ম থাকতে পারে থাকাটাই স্বাভাবিক।আস্তিক নাস্তিক ইস্যুও সেই রকমই একটা ব্যপার।জামাত যদি রগ কাটর জন্য মানুষ হত্যার জন্য ঘৃন্য হয়ে থাকে তাহলে কোন নাস্তিক কিংবা লীগ মানুষ হত্যার জন্য সমান ভাবেই ঘৃন্য ও পারিত্যাজ্য হবে না কেন?

চাঁদাবাজি,খুন গুম দুর্নীতি অনিয়ম জনগনের নিরাপত্তার জন্য
হুমকি হওয়া এগুলো নিসন্দেহে জঘন্য কাজ। এই অপকর্ম গুলোর বিরুদ্ধে সোচ্চার থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে।

স্বাধীনতা বিরুধী অপশক্তি জামাতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে স্বাধীনতা প্রিয় সকল মানুষই একমত হবেন।এটা স্বধীনতার দাবী।তাদেরকে কেন্দ্র করে রাজনীতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে।হচ্ছে হবে। জামাত আছে বিধায় রুমী স্কোয়াডের অনশনরত তরুণদের কাছে বিএনপি প্রতিশ্রতির ডালি নিয়ে যেতে পারছেনা। জমাতের সঙ্গে সখ্যতা করে কিন্তু ৯৬ তে ক্ষমতার মসনদে ছিল আওয়ামীলীগ।যে দল তারা নিবন্ধনকৃত দল অজুহাতে তাদের নিষিদ্ধের ব্যাপারে না অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা জামাতকে সঙ্গে পেলে যে লুফে নেবে না তার গ্যারান্টি কি?


দেখা যাক মাননীয় প্রধান মন্ত্রী কি আশ্বাস দিযে অনশন কর্মসূচীতে অংশ গ্রহন কারীদের আশ্বস্ত করেন। বা আদৌ করেন কি না।

আমরা লেজুড় বিত্তি করি না বিধায় সরাসরি বলে ফেলতে পারলাম জামাতের রাজনীতি নিষিদ্ধ হোক।কারণ আমরা মুক্ত বলাকা।


রুমী স্কোয়াডের কর্মসূচীকে অনেকে অনেক কথা বলতে পারেন। বিশেষ করে তাদের সফলতা নিয়ে। তারা যে দাবী নিয়ে রাজপথে নেমেছে এটাই তাদের সফলতা বলে মেনে নেব আমি । তারা অনশনের মত চূড়ান্ত একটা আন্দোলনে গেছে সেটাই বা কম কিসে । যুদ্ধারাধীদের ফাঁসির দাবীতে যারা আন্দোলন করেছে তরুন নবীন তারা সত্য উপলব্ধি নিয়েই রাজপথে নেমেছে । হয়ত রাজনীতির ঘৃন্য চক্রান্তে তারা পড়েছে । কিংবা এর পিছনে সরকারী দলের নীল নকশাও হয়ত আছে। তরুণ প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা সমু্চ্চ রাখার প্রত্যয়ে প্রচন্ড দেশ প্রেম থেকেই তা করেছে। রাজনীতিক মেরুকরণে তা হয়ত ভিন্নখাতে প্রবাহিত হয়েছে। বা হয় নাই ।তাদের মাথা ওয়াশ করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টায় লিপ্ত হয়েছে।


এটা নিয়ে ব্লগে অশ্লীল বাক্যের ছোড়াছুড়ি ।মারদাঙ্গা কথাবার্তা।ব্লগাদের মধ্যে বৈরি সম্পর্ক তথা শীতল সম্পর্ক অনুচিৎ।রাজনীতি বিদদের মানসিক সংকীর্ণতা যদি আমাদে মধ্যে চলে আসে।আমাদের কথাবার্তা যদি মাঠ পর্যায়ের রাজনৈতিক কর্মীদের মতন অশোভন হয়ে থাকে তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।মানুষ আমাদের আস্তিক নাস্তিক আর কট্টর দলীয় কর্মি বলবে না কেন?

রাজনীতি খারাপগুলো আমরাই শিখে নিচ্ছি।অথচ আমরাই পারতাম তাদের এই দৃষ্টান্ত দিতে যে দেখ আমরা ও আওয়ামীলীগ বি এনপি করি কিন্তু আমাদের মধ্যে আন্তরিকতাও বন্ধুত্বের অভাব নাই।একে অপরের কথাগুলি কত সুন্দর ভাবে শেয়ার করি।

এই মুহুর্তে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ।গনতান্ত্রিক সংকট মোকাবেলায় এর বিকল্প নেই।ব্লগ ভার্চুয়াল হলেও সেটি কোন কোন ব্যক্তির নিয়ন্ত্রণে।সেই ক্ষেত্রে চলুন দূনৃীতির বিরুদ্ধে সমস্বরে সোচ্চার হয়ে গনতন্ত্র চর্চা সুশাসন প্রতিষ্ঠা নারী অধিকার নারীর ক্ষমতায়ন সহ সকল সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ভুমিকা রাখতে সচেষ্ট হই।

সরকারের কতিপয় ব্লগারের উপর সামপ্রতিক হস্তক্ষেপ । বাকস্বাধীনতার উপর অযাচিত হস্তক্ষেপই মনে হয়েছে । তবে ব্লগারা যে এখন যথেষ্ট সমীহজাগানো অবস্থানে এটি কিন্তু নিশ্চিৎ হয়েছেন রাজনীতিকরা।

আর কোন জাতীয় অনিয়ম দেখা দিলে আমরা কিন্তু সব দল বেধে নেমে পড়ব মাঠে।সরকার হোক বিরুধীদল হোক কারো কোন ক্ষমা নাই। অনিয়ম অনাচার রুখবোই।

চলুন মেলাই হাতে হাত
সকলে মিলেই কাজ করি
সোনার বাংলাদেশ গড়ি।
-------------------------------------------------------------
খোলা মেলা আলোচনা অনুরোধিত
ছবি নেট...................পুরাই ফানি পোস্ট:P:P:P:P:P:P

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×