তুমি কি ভাব আমি ফুলে ফুলে মধু খাই?
আমি ঢিলা আমার চরিত্র ঠিক নাই;
সব মেয়েকেই প্রেম বিলাই!
সবাইকে নিয়ে কাব্য লিখি
মানসপটে স্বপ্ন আকি
এ সবই ভ্রম
তোমার চিন্তার ভ্রম
আমার আচরণের ভ্রম
বলার ভ্রম
আসলে সকল ফুলে তোমায় খুঁজে বেড়া্ই।
তোমায় নিয়েই পদ্য লিখি পরম মমতায়
তোমায় নিয়ে আরো হাজার খানিক পদ্য লিখতে আমি চাই।
আমি চেষ্টা করে যাচ্ছি বাববার
তোমাকে নিজের করে নেবার
একান্তই আপন করে
যেমন আপন করেছি চৈত্রের দাবদাহ
কালবৈশাখী ঝড়
ধূলি ধূসরিত নির্জন মরুভূমি;
কারণ তাতে তোমাকে কাছে পাই আমি।
কষ্ট ক্লেশ তোমার অবজ্ঞা নিষ্ঠুরতা
জীবনের চরম অনিশ্চয়তা
সব আপন করেছি
কালোত্তীর্ণ এক প্রেম রচণা করবো তাই।
আঁধার রাত দারুণ ভালো পাই
ভীতু তুমি আমার বুকে আশ্রয় কামনায়
অবাক হয়ে ভাবি
স্রষ্টা যিনি প্রেম দিলেন আমার মনে তোমার;
তোমায় শুধু ভয়ই দিলেন আমার কাছে আসার!!
আমি যখন তোমার প্রেমে দারুণ অসহায়
অনেক ফুলের গন্ধ শুকি তোমায় ভেবে হায়।
তুমি ভাব লাগাম ছাড়া পগলাঘোড়া আমি;
ঘর সংসার আমার জন্যে নয় অযোগ্য তাই হতে তোমার স্বামী!!
পড়লে প্রেমে এমনতর করে সকল প্রেমি
বিদ্যা বুদ্ধি যতই থাকুক হোক না যত দামী।
ভাবের রজ্যে ঘুরেছে যারা খোদার বারো মাস
তারাই সখি পাগলা ঘোড়া পড়লে প্রেমে খাস।
বিয়ের পরেই দেখবে তুমি
কত স্মার্ট আমি
মনের সুখে গাইবে গান
পেয়ে যোগ্য স্বামী ।
----------------------------------------
লাইফ ইজ নাথিং বাট মোজ মাস্তি..কবিতা পড়েন মজা লন...উপভোগ করেন জীবন
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





