আমি আর কাউকে ভালবাসা বিলোই না
এতে ভালবাসাকে ছোট করা হয়
আমি আর রসালো কাব্য করি না
অন্যকারো সাথে এতে তোমাকে ছোট করা হয়
মিছে ভয় আর করি না তোমাকে হারাতে
যা হবার নয় সেটি কি কখনো হারানো হয়?
এটি কবিতা নয় প্রিয়া
এটি প্রেম নিবেদন
যাকে বলা হয়েছে স্বর্গীয়
স্বর্গের দেবীরাও যার উপাসনা করে
সকল প্রেমের কবিতাই প্রেম নয়
সে গুলো নিছক কবিতা
তোমায় নিয়ে কিংবদন্তীর প্রেম রচনা করব তাই
খেলেছি কবিতা খেলা
তোমাকে হৃদয় মাঝে নিয়ে নিরুদ্দেশ হব তাই
এটি কবিতা নয় খেলা নয় নিছক কোন তামাশা নয়
এটি প্রেম এটি ভালবাসা এটি তোমার অধরে আমার প্রেম চুম্বন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





