আমি দারুণ কষ্ট পাই,
যখন তোমাকে ভালবাসার কথা বলি
তুমি তা প্রত্যাখান কর, অবলীলায়
তুমি কি বুঝাতে চাও?
তুমি প্রেম বুঝ না?
তুমি প্রেমহীনা !!
কি করব আমি?
তুমিহীনা সব নিষ্ফল,
তাই ভাবি ভেবে অধীর হয়ে যাই
তোমার মনে কি সত্যিই প্রেম নাই !
কি করে বুঝাই?
কদমফুলের রানী:
কি করে তোমায়?
প্রেমের জোয়ারে ভাসাই।
প্রেমহীনা একটিবার ভালবাস
একটিবার কাছে আস
একটিবার নৌকা ভেড়াও
একটুখানি কাছে দাঁড়াও।
একটু ছুঁয়ে যাও!!
আদরে সোহাগে কমনায়!
হৃদয়ের সবটুকু ভালবাসা উজার করে দিয়েছি
ভিখেরীর মতন প্রেম চেয়েছি !!
রাজ্যের হতাশা ভর করে আমায়
সে দিন কি আসবে কভু যেদিন কাছে পাব তোমায়?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





