নদী স্রুতস্বীনি সাগর পানে ছোটে, সাগরে তা পৌছবেই;
বসন্তে কোকিল ডাকে ডাকবেই, ফুল ফোঁটে ফুটবেই;
রজনীগন্ধা সুগন্ধ ছড়ায় রাতের আঁধারে নিভৃতে,সুগন্ধ ছড়াবেই;
ভোরের আকাশে রঙিন সূর্য উঠে ,উঠবেই;
পূর্ণিমা রাতে চাঁদের টানে! কেমন দূর্ণিবার আকর্ষণে
জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হবেই;
ফুলের টানে কৃষ্ণভ্রমর ছোটে ,ছোটবেই;
পরাগরেনু গায়ে মাখে ,গায়ে মাখবেই।
তোমাকে ও আমার প্রেমে আসতে হবে আসবেই ।
সন্দেহ মনে?কোনএকদিন
সূর্য সকালে নাও ওঠতে পারে!
পশ্চিমে অস্ত নাও যেতে পারে!
পৃথিবী সূর্যের চারিদিকে নাও ঘুরতে পারে!
মৃত ব্যক্তি জীবন ফিরেও পেতে পারে।
কিন্তু কোন সন্দেহ নাই তুমি আমার এই বিশ্ব চরাচরে।
হুশিয়ার প্রিয়া ,এ প্রিয়া হুশিয়ারী!
এটি অনিবার্য ভেবো রাজকুমারী !
আমি আছি ছিলাম থাকব তোমারই!
শুধু তোমারই !
জীবনে -মরনে, উৎফুল্লে -আনন্দে- বেদনায়;
বিরহে- বিষাদে, অনেক আহলাদে, নিরন্তর শুভকামনায়!
অন্য কাউকে ভেবো না প্রিয়া!!
প্রিয়া হুশিয়ার! প্রিয়া হুশিয়ার!!প্রিয়া হুশিয়ার!!!
শতজনমের কসম তোমার।
প্রিয়া হুশিয়ারী,প্রিয়া হুশিয়ারী, প্রিয়া হুশিয়ারী!
তুমি আমার, শুধু আমার এবং শুধু আমারই।
(উৎসর্গ ঃ-সকল মানুষ যারা ভাল বাসে,যাদের ভালবাসার মত মন আছে ,শক্তি আছে ,সততা ও সাহস আছে)
ছবি-নেট
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




