আঁকাশ জুড়ে রাতের আঁধার নামুক!
ঝড় তুফান সইক্লোনে বিধ্বস্ত হোক ধরা।
সব ধ্বংস হোক হয়ে যাক দিশেহারা;
যেমনটা হয়েছি আমি হয়ে প্রেমে পাগলপারা।
তোমায় চিৎকার দিয়ে বলেছিলাম ভালোবাসি;
তুমি শুননি তা। বুঝার চেষ্টাও করনি ;হেসেছো পুষ্পহাসি।
অবজ্ঞায় দর্পভরে প্রত্যাখ্যান করেছ আমায়
আমি দিকভ্রান্ত পথিকের মতন
পথে প্রান্তরে অরণ্যে নগরে মরুভূমি সাগরে
ঘুরে বেড়িয়েছি -উদ্ভ্রান্ত হয়েছি
উন্মাদ হয়েছি ।
গাঢ় পাহাড়ের পাদদেশে শিয়ালের ডাকের সাথে
আমিও প্রচন্ড চিৎকারে আঁকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছি।
আমার চিৎকার সাত আসমানে পৌছে গেছে!
তা তোমার হৃদয় মন্দিরে ,কর্ণকুহুরে পৌঁছেছে কি?
সেদিন কালবৈশাখি ঝড়ে আমার হৃদয়ে ও ওঠেছিল ঝড়
প্রচন্ড কামনায় তুমিহারার তীব্র বেদনায় একটিবারও ভেবেছো কি?
তোমাকে ছাড়া কেমন অচল অসার প্রাণহীন এই আমি
কতবার বলেছি ,বারবার,হাজারবার বলেছি যেয়োনা তুমি,
আমাকে ছেড়ে; কখ্থনো নয়, একবারও নয় একপলকের জন্যও নয়;
সেই তুমি চলে গেলে- আমায় ফেলে, দারুণ কষ্ট হয়; মনে হয়
ওষ্ঠে অঙ্গুরী ছোয়াই; চলে যাই, অসীমে, মহাশুন্যে; মিশে যাই সবুজ ঘাসে,
যেখানে প্রেম নেই ,ব্যর্থতা নেই ;যেখানে বেদনা কাব্য প্রচ্ন্ড উচ্ছ্বাসে পুষ্পহাসি হাসে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




