somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস

৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও বামপন্থি আন্দোলনের উৎসব দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বিশ্বের প্রায় ৮০টি দেশে ১লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারি ভাবে পালিত হয়।

উৎপত্তিঃ-
সর্ব প্রথম মে দিবস উদযাপন শুরুর ইতিহাস অনেক প্রাচীন।খ্রীস্টধর্মের আবির্ভাবের পূর্বেই তার উৎপত্তি।রোমান যুগে ফুলের দেবী ফ্লোরা তাকে ঘিরেই এই উৎসব হত।আবার ওয়ালপুরগীজ নাইট যা জার্মান (ইংলিশ,ডাচ,স্ক্যান্ডেনেভিয়ান ভাষাভাষী)রাষ্ট্রগুলো উদযাপন করত।

খ্রীস্ট ধর্মের আগমনে অনেক পেগান ধর্মীয় রীতিনীতির বিলুপ্তি ঘটে।সেগুলো আর ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়না।তবে মে দিবস ঠিকই থেকে যায়। এবং তা সামাজিক উৎসব হিসেবে পালিত হতে থাকে।ধর্মীয় উৎসব নয়।সহজ বংলায় পেগান ধর্মীয় আচার বা উৎসব ইউরোপে সামাজতান্ত্রিক ভার্সনে চলতে থাকে।

মেপুল নৃত্য এবং মে কুইনের মুকুট শোভিত করার মধ্যে দিয়ে মে ডে উৎসবের উদযাপন চলতে থাকে।বিভিন্ন নব্য –পেগান দল এই ভাবে পালন করতে থাকে মে এর প্রথম দিন।

খ্রীষ্ট পূ্র্বাব্দে গ্রীষ্মকালীন ছুটি দিবস হিসেবে এটি পালিত হত পেগান সংস্কৃতিতে।অপরদিকে ফেব্রুয়ারী মাসের প্রথম দিন ছিল বসন্তের ১ম দিন,মে এর ১ তারিখ ছিল গ্রীষ্মের প্রথম দিন। রোমান ক্যাথলিক ঐতিহ্যে মে ছিল বিবাহের মাস।তাদের কাছে মে দিবস ছিল আশীর্বাদপুষ্ট কুমারী মেরীর জন্মোৎসব উদযাপনের দিন।সমস্ত স্যটায়ার বা শ্লেষ থেকে মুক্ত থাকার জন্য এই দিনে তারা মেরীর মাথায় মুকুট; ফুলের বেষ্টনী পরাতো ।তবে জনপ্রিয়তা হ্রাস পেতে পেতে বিংশ শতকে এটি শুধুমাত্র প্রতিবেশীর দরজায় “মে বাস্কেট ”,মিষ্টি ও ফুলের ছোট বাস্কেট দেয়ার মধ্যে দিয়ে অতি ক্ষুদ্রপরিসরে পালিত হতে থাকে।

মে দিবস উৎযাপনঃ-


মে কুইন
প্রথাগতভাবে বৃটিশ মে দিবস উৎসব উদযাপনে মরিস নৃত্য ,মে রানীকে মুকুট শোভিত করা এমনকি মে পুল নৃত্যের অন্তর্ভূক্তি কিন্তু পেগান অ্যাংলো সংস্কৃতি থেকে আগত।


মরিস নৃত্য

মে ডে শত শত বছর ধরে প্রথাগত উৎসব মুখরদিন হিসেবে উৎযাপিত হচ্ছে।শহরে গ্রামে মে দিবস উদযাপিত হয় বসন্তকালীন উর্বরতা উৎযাপনে আর গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা সৃষ্টির মাধ্যমে। উৎসব মুখর পরিবেশে।


মে পুল ড্যা্নিসং
খ্রীস্ট ধর্মের উৎপত্তি ও বিস্তারে মে এর এক তারিখ হয়ে ওঠে সেন্ট যোসেফের কৃষক শ্রমিকের কর্মবিরতি ও উৎসবের দিন। জমিনে বীজবপন কর্ম সম্পাদনের শেষে মে এর ১ তারিখে শ্রমিকদের ছুটি বা কর্মবিরতি দেয়া হত।শ্রমিকরা মে পুল নৃত্য তালে তালে নেচে কর্ম বিরতী উদযাপন করত।বৃত্ত রচনা করে ঘুরে ঘুরে বিশেষ ধরণের নৃত্য হলো মেপুল নৃত্য।

বৃটেনে মে ডে ব্যাংক হলিডের উৎপত্তি ১৯৭৮ সালে।

পারসিয়ান পার্লামেন্ট মে দিবস বিলুপ্ত করে ও এর উদযাপনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করলেও পুণরায় ১৬৬০ সালে এটির প্রচলন হয়।

কিছু মানুষ অক্সফোর্ডের মেগডালন ব্রিজ থেকে চারওয়েল নদীর উপর লাফিয়ে পড়ে মে ডে উদযাপন করত।যদিও এটি ১৯৭০ সাল থেকে শুধু মাত্র টিভি ক্যামেরার সামনে নদীতে ঝাপিয়ে পড়ার ফ্যাশনে পরিণত হয়। তবে সাম্প্রতিক সময়ে ব্রীজটি মে ১ তারিখে বন্ধ রাখা হয় যেহেতু নদীতে পানির গভীরতা মাত্র ২ ফুট।ফলে ব্রীজ থেকে লাফিয়ে পড়ে অনেকের মারাত্নক দূর্ঘটনার ঘটনা ঘটেছে।এ ই দূর্ঘটনা রোধের জন্য এই সিদ্ধান্ত। তারপরও কিছু লোক বাধা ডিঙিয়ে ব্রীজে ওঠে এবং নদীতে ঝাপিয়ে পড়ে মারাত্মক আহত হন।

ডারহামে ডারহাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রিবেন্ড ব্রীজে সমবেত হয় সূর্য উদয় দেখার জন্য এবং উৎসব ,ফোক সঙ্গীত,নৃত্য,সমবেত সঙ্গীত , বারবেকো প্রাতরাশ প্রভৃতি প্রাণ ভরে উপভোগ করে দিনটি উদযাপন করে।এটি উদিয়মান ডারহাম ট্রেডিশন যা আংশিক ভাবে পরিলক্ষিত হয় ২০০১ সাল থেকে।

কিংস্যান্ড,কাউস্যান্ড এবং মিলব্রুক এলাকায় ফ্লাওয়ার বুট রিটোয়াল উদযাপন করা হয় এই দিনে।ব্লাক প্রিন্স শিপের আদলে জাহাজ তৈরী করে সেটিকে হরেকরকম ফুল দিয়ে ভরা হয় তারপর এটাকে মিলব্রুকের কুয়ে থেকে কাউ স্যান্ড উপকূলে ভাসিয়ে সেখানে ডুবিয়ে দেয়া হয়।গ্রামের বাড়ীগুলো ফুল দিয়ে সুসজ্জিত করে এবং মানুষরা লাল ও সাদা রঙের ড্রেস পরিধান করে।

সেন্ট আনজুসে কিছু কিছু ছাত্র বিচ এ ৩০ এ এপ্রিল রাতে যায় এবং পরের দিন মে দিবসে সূর্যোদয়ের সময় উত্তর সাগরে উলঙ্গ অবস্থায় সাগরে ঝাপিয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় মে দিবসে ছোট্ট ঝুড়ি ফুল ভরে কারো দরজায় রেখে কলিংবেল টিপে দে দৌড়।সে লুকিয়ে যায়।যে ব্যক্তি ঝুড়িটি পায় সে খুঁজতে থাকে ঝুড়ি দাতাকে।খুঁজে পেলে তারা চুমু বিনিময় করে।





মে দিবস -শ্রমিক দিবস

১৮৮৬ সালে আমোরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘন্টার কাজের দাবীতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলীবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। ১৮৮৯ সালে ফরাসী বিপ্লবের শতবার্র্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক-এর প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।

১৮৯১ সালের আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এরপরপরই ১৮৯৪ সালের মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে, ১৯০৪ সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক আটঘন্টা কাজের সময় নির্ধারণের দাবী আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহবান জানানো হয়। সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে’র ১ তারিখে “বাধ্যতামূলকভাবে কাজ না করার” সিদ্ধান্ত গ্রহণ করে।

অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবী জানায় এবং অনেক দেশেই এটা কার্যকরী হয়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিষ্ট এবং কিছু উগ্রবাদী সংগঠন তাদের দাবী জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয়। কোন কোন স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয়ে থাকে।

পূর্বতন সোভিয়েত রাষ্ট্র, চীন, কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সে সব দেশে এমনকি এ উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে।

আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদগাতা। হে মার্কেটের হত্যাকান্ডের পর আমেরিকার তৎকালিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোন আয়োজন হানাহানিতে পর্যবসিত হতে পারে। সে জন্য ১৮৮৭ সালেই তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুকে পড়েন।

বাংলাদেশেও মে দিবসে কর্মবিরতি থাকে।সরকারিভাবে তা পালন করাও হয় ।মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধাণমন্ত্রী ও মাননীয় বিরুধীদলীয় নেত্রি বিষেশ বাণী দেন।শ্রমিক সংঘটন গুলো শোভাযাত্রা বের করেন।এদিবসকে কেন্দ্র করে কর্মসূচীও দেন।
আইএলও
আন্তরজাতিক ভাবে শ্রামকদের ILO নামে একটি সংগঠন রয়েছে। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যেটির উৎপত্তি হয়েছে ১৯১৯ সালে।১৯৪৬ সালে এটি জাতিসংঘের প্রথম বিশেষ সংস্থা হিসেবে আত্ন প্রকাশ করে।এর প্রধাণ উদ্দেশ্য হলো :-

১.কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার নিশ্চিৎকরণ;
২.নারী ও পুরুষের জন্য বৃহৎ কর্ম সংস্থান সৃষ্টি এবং নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণে উৎসাহিতকরণ;
৩.সামাজিক নিরাপত্তা নিশ্চিৎকরণে সহায়তা ও নির্দেশনা;
৪.শ্রমিকদের স্ব-স্ব কাজে তাদের মতামতকে বা বক্তব্যকে মূল্যায়ন নিশ্চিতকরণ;


পাথর শ্রমিকদের অস্বাস্থ্যকর বস্তি
দাস প্রথা বিলুপ্ত হয়েছে।শ্রমিকদের অনেক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।তারপর ও আজও তারা কর্মক্ষেত্রে পদে পদে বঞ্চিত।


(দুই জন শিশু শ্রমিক,ভোলাগঞ্জ ,সিলেট)
আ্ইএলও র এক সমীক্ষায় দেখাগেছে মধ্য প্রাচ্যে প্রায় ৬ লক্ষ শ্রমিক বাধ্যতামূলক শ্রমের স্বীকার বা ফোর্সড লেবারের ভিক্টিম।প্রতি ৩০০ জনে ১ জন এর শিকার হচ্ছেন।



দৃষ্টান্ত সরূপ বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের কথা উল্লেখ করা যায়।এক্ষেত্রে শতকরা ৯০ ভাগ শ্রমিক মহীলা আর দেশের অর্থনীতিতে তাদের অবদান ব্যাপক।তাদের সামাজিক নিরাপত্তা কতটুকু?তাদের মূল্যায়ন কতটুকু?অগ্নিকান্ডের মত দূর্ঘটনার স্বীকার হচ্ছেন ।কতটুকু ক্ষতিপূরণ তাদের পরিবার পাচ্ছেন?সমাজে তাদের ভাষ্য আদৌ কি কোন গুরুত্ব পাচ্ছে? ৩য় বিশ্বের দেশগুলোতে শ্রমিকরা বেশি ভুক্ত ভোগী হচ্ছেন।উন্নত বিশ্বেও তৃতীয় বিশ্বের শ্রমিকরা বৈষম্যের স্বীকার হচ্ছেন।


একজন পাথর শ্রমিক,জয়ন্তিয়া সিলেট
শ্রমিক ও বাংলাদেশ


(কর্মজীবি মহীলা -তৈরী পোশাক শিল্প)
বাংলাদেশে সবচেয়ে সুলভে শ্রম পাওয়া যায়।শুধু মাত্র সস্তা ও বিরাট জন বলের উপর ভিত্তি করে আমাদের তৈরি পোষাক শিল্প বিশ্বে দারুণ একটা অবস্থানে কিন্তু তাদের জীবনের নিরাপত্তা কতটুকু?



সাম্প্রতিক রানা প্লাজা ট্রাজেডিতে হাজার খানেক মানুষে নির্মম মৃত্যু।তাজরিন অগ্নিকান্ড ট্রাজেডি;স্পেকটাম ভবন ধ্বসে ৬৪ জন শ্রমিকের মৃত্যু তাদের জীবনের নিরাপত্তাহীনতার কথা বলে।তৈরি পোষাক শিল্পে যে সমস্ত নারী শ্রমিক দিন রাত পরিশ্রম করেন তার আর্থ সামাজিক নিরাপত্তা কতটুকুআর জীবনের নিরাপত্তা ।তাদের মৃত্যুতে ক্ষতিপূরণ কতটুকু?তাদের জীবন যারা বিপরযস্ত করে তুলেন তাদের অবস্থা কি? তারা থাকেন ধরাছোয়ার বাইরে ।



সরকারি হিসাবে, এখাতে পাঁচবছরে দুর্ঘটনা ঘটেছে ২৫১টি। প্রাণ গেছে ৪৮৮ জনের। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র হিসাবমতে, গত ১৩ বছরে ১৬৬ দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন পোশাক কারখানায়। এতে নিহত হয়েছেন ২২২ জন শ্রমিক। আর গত ২৩বছরে ভবনধস ও আগুনে প্রাণহানি ঘটেছে ৩৮৮ জন শ্রমিকের। তবে সাভারের এই ভবনধস ছাড়াও গত ২৩বছরে পোশাকশিল্প কারখানায় ২১৭টি দুর্ঘটনা হয়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) হিসাবে, গত পাঁচবছরেই শুধু আগুনে মৃত্যু হয়েছে ৪৫৯ শ্রমিকের। ফায়ার সার্ভিসের তথ্যকেন্দ্রের হিসেবমতে, গত ১০বছরে গার্মেন্ট্স এ মৃতের সংখ্যা কমপক্ষে একহাজার। বিজিএমইএ’র তথ্যমতে, ১৯৯০ থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত পোশাকশিল্প কারখানায় ২১৭টি অগ্নিকাণ্ড ও ভবনধসের ঘটনা ঘটে। এরমধ্যে ২১২টি ভবনধস হয়েছে। ২৩টি কারখানার ২৭৫ জন শ্রমিক নিহত হন। গতবছর ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন গার্মেন্টে ১১৩ জনের প্রাণহানিসহ গত ২৩বছরে মোট নিহতদের সংখ্যা দাঁড়ায় ৩৮৮ জনে।

আর সম্প্রতি রানা প্লাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে।আহত কয়েক হাজার।দেশের অর্থনীতিতে সিংহভাগ অবদান এই সব শ্রমিকদের। যাদের অধিকাংশই নারী।পোশাকমালিকদের কখনো বিচার হয় না।তারা দৃষ্টান্ত মূলক সাজা পেলে এ ধরণের দূর্ঘটনা সন্দেহাতিত ভাবে কমে যেত।
তাছাড়া অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মোট কথা জীবন যাত্রার মান বিশ্লেষণ করলে তারা দারুণ অবহেলিত বঞ্চিত ।তাদের আর্থসামাজিক নিরাপত্তা নেই বললেই চলে।

মে ডে উদযাপন সত্যিকার অর্থে সফল হবে যেদিন সকল শ্রমিক, সকল পেশার শ্রমজীবি তাদের অধিকার লাভ করবেন।মালিক-ভৃত্য সম্পর্কের বেড়াজাল থেকে বেড়িয়ে অংশীদার এর সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।যাদের শ্রমের উপর ভিত্তি করে আমাদের এই সভ্যতা ,সভ্যতার বিকাশ ও উন্নয়ণ তাদের অধিকার নিশ্চিৎ হলেই মে দিবস পরিপূর্ণভাবে সফলতা লাভ করবে।



মে দিবসে আমাদের করণীয় কি ?এর তাৎপর্য কি? এব্যাপারে বিজ্ঞ ব্লগারদের অভিমত কি?

সবশেষে পাঠে ধন্যবাদ



উৎস-ছবি -তথ্য নেট,নিজস্ব এলবাম,বই ,ব্লগ।
বিঃদ্রঃ পাথর কোয়ারীর শ্রমিকদের ছবি দেয়ার কারণ আমার ওই পাথর কোয়ারীর মজুদ ও পরিবেশ ব্যাপারে রিসার্স করার সুযোগ হয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২
৩৪টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×