অতঃপর বুঝা গেল আমার জন্য
তোমার দরজা চিরকাল বন্ধ !
সেটি আর খুলবে না
তা ভাঙার অপচেষ্টা আর নাই বা করি!
ঘরে চাবি দিয়ে বসে থাক;
আমি সিঁদ কাটবো না,
তোমায় কাছে পাবার চেষ্টাও আর করব না।
তোমার প্রাণের মহত্বরা কোথায় থাকে?
লিভ মি এলোন বলে দরজা বন্ধ করে দিয়েছো।
তুমি তো একা থাকার পাত্রী নও?
নাকি আমাকেই একা থাকতে বলেছ?
চন্দ্রিমায় কালো মেঘের বাঁধা
ঠিক তেমনি ভালবাসায় মিশে থাকে শত বাঁধা !
থাকে হাজার সন্দেহ মাখা!
আরো কত ভয়!
আর তোমার জন্য অধীর যারা!
কিংবা এই ক্ষুদ্র আমাকে ভাল লাগে যাদের তারা!
কেউ চাবে না আমাদের মহাকাব্যিক মিলন।
বাঁধা ,বাঁধা ,বাঁধা জন্মের বাঁধা, মরনের বাঁধা
আধার কালো মেঘেরা দেয় চন্দ্রালোকে বাধা।
কিন্তু প্রেম সকল বাধা জয় করে:
প্রেমে পরিণয় হয় ,
প্রত্যাখানের কাব্যও হয়তো কম নয়
ঘৃণার অপরপৃষ্ঠে ভাল বাসা হয়
মেঘের আড়াল ফুটো করে চন্দ্রালোক বের হয় ;দেখেছো নিশ্চয়।
এখনো কি ঘৃণা করছো আমায় ?
ঘৃণা শেষ হয়ে গেলে সখি অতঃপর ভালবাসা হয়।
ভালবেসে ঘৃণা ! ঘৃণার সমাপনে জীবন শুধুই ভালবাসাময়।
-------------------------------
উৎসর্গ কবি গুরু রবি ঠাকুর শুভজন্মদিন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


