আমার নাকি মাথা খারাপ
ওকে বললাম আমার সঙ্গে মানাবে কিনা?
একটু লোভ থেকে বলা
মজার মজার খাবার দেখায়
তাই দেখে নিত্ত জিভে জল আসে
কত্ত মজার খাবার খাব সঙ্গী হলে সে!
আবার ভাবি সেটিই বা কম কিসে?
এত রূপসী মেয়ে পাই যদি জীবনভর পাশে
সে যদি আমায় একটু ভালবাসে?
একটু কাছে আসে !
তাই জিজ্ঞাসিলাম তাকে ,অনেক আশা নিয়ে বুকে
আমার সঙ্গে মানাবে কি না তোমাকে ?
ও বলল বেশ মানাবে!
দারুণ খুশি হয়েছিলাম তার মিষ্টি জবাবে?
আশা ভরা বুকে আরেকটু অগ্রসর হই
তারপর বলি এমন যদি হয়
সুখে দুখে সারাটি জীবন বরের বেশে তোমার পাশে রই!
বাড়ল তার ভাব
বলল ঢঙি অনেক হেসে আমার মাথা খারাপ!
অবাক হয়ে ভাবি সব প্রেমিকেরই মাথা বোধ হয় খারাপ
যেহেতু তারা বিয়ে করে তোলে নেয় হাতে প্রেমিকার হাত।
সকল স্বামী-স্ত্রীরও তাই জগতজোড়াই তাহলে সুস্থ মাথার অনেক বেশি অভাব!
প্রিয় হাসালে তুমি কাঁদালেও তুমি তোমার বুলি ভেবেই আমার মাথা হল খারাপ।
ছবি -নেট
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


