যে দেশে মানুষ হারিয়ে যায়
অজানা কোন দেশে,
যেখানে শুধু দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে আসে;
যে দেশে মানুষের ক্রন্দন পাথর চাপা পরে
যে দেশে মানুষের দল নির্মম ভাবে মরে
যে দেশে নিষ্পাপ শিশুরা মায়ের আচল খুজে মরে !
যেদেশে শুধু তীব্র চিৎকারে হাহাকার রব ওঠে;
যেদেশে শ্রমিকের দল
পদপিষ্ট হয় প্রভুর নিষ্ঠুর কষাঘাতে।
যে দেশে রাজণীতি মানে শুধু মিথ্যে কথা,
যেখানে খবর মানেই হলুদ সাংবাদিকতা ।
যে দেশে যুদ্ধাপরাধের বিচার চাইলে নাস্তিক অপবাদ জোটে
যেখানে ধারমিকেরা ধর্ম কিতাব পোড়ানোর দায়ে।
যে দেশে রক্ষক কেবলই ভক্ষক
যে দেশে নারীরা ডুকরে কেঁদে ওঠে
পুরুষ বেশি পুশুরা যেখানে তাদের অধিকার লয়ে নিত্য প্রবঞ্চনে।
এভাবে আর কতদিন এই বাংলাদেশে
৫২,৭১,৯০ শেষে এই ২০১৩ তে এসে
আজও এখানে লাশের গন্ধ,বারুদের গন্ধ ক্রন্দন রোল নিত্য ভেসে আসে ।
বাংলার মানুষ এভাবে বল কাঁদবে কতকাল
চোখের অশ্রু ফুরিয়ে এলেও ফুরায়না বিষমকাল।
বিভেদে বিভেদে বাংলার মানুষ থাকলো চিরকাল
সে ই সুযোগে হায়েনার দল চালছে নিঠুর চাল।
তাকিয়ে আছি এ বাংলায় আসবে সুদিন কবে
বাংলামায়ের সন্তানেরা যেদিন সুখের পরশ পাবে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


