জানিনা এ অপেক্ষার শেষ কোথায়?
জানিনা তুমি আমার হবে কবে !
কবে ফুটবে বরষার প্রথম কদম ফুল !
কবে তুমি প্রগাঢ় ভালবাসায় আবেগাপ্লুত হয়ে বলবে
ভালবাসি তোমায় পরম মমতায় আদরে সোহাগে নিভৃতে নিরবে ।
সেদিন আসবে কবে যেদিন সবগুলো ফুল আমার হাতে দিয়ে বলবে
এগুলো তোমার এতদিন তোমায় দেব বলে কদমফুল হাতে নিদারুণ প্রতিক্ষায় ছিলাম
সে মহালগণ এসেছে প্রিয় আমার এ ফুলগুলো ভালবাসার রঙে অনেক সুঘ্রাণে
শুধু তোমায় ভালবেসে এমনটি হয়েছে অনেকেই তা চেয়েছে
শক্ত করে রেখেছিনু করে , তোমার ভালবাসার পুষ্প কেউ যেন ছিনিয়ে না নেয়
এ কেবল তোমারই প্রাপ্য প্রেমের কসম , এগুলো রেখেছি দেব শুধু তোমাকেই।
এমন দিন আসবে কবে ?ভাবতে ভাবতে অনেক বেলাই হলো;
দিন গিয়ে রাত, রাত গিয়ে আবার সূর্য এলো;
সময় ফুরিয়ে যায় ম্লান হয় চন্দ্র সূর্য তারা,
ফিকে হয়ে আসে সকল স্মৃতিগুলো ,হয়ে যায় স্বপ্নেরা দিশেহারা।
তুমি যেন ধ্রুবতারা মম হৃদয় মাঝারে যা অব্যয় স্থির,
লয় নাই ক্ষয় নাই ম্লান হয় না তা ভেবে ভেবে হই যেন অধীর।
আসুক একটি বাদল দিন আসুক;
ফুটুক সবকয়টি কদমফুল ফুটুক;
বাসুক পুষ্পরানী আমায়; শুধু আমায় ভালবাসুক;
উঠুক প্রেমের রঙিন সূর্য ওঠুক;
ভাসুক তোমার-আমার প্রেমের ভেলা ,প্রেম দরিয়ায় ভাসুক।
---------------------------------------------------------
উৎসর্গ নান্দনিক অভিনেতা ফরীদি হুমায়ূন ফরীদি ।তিনি জন্মেছিলেন ১৯৫২ সালের ২৯ মে।তার রুহের মাগফিরাত কামনা করি। আর পুষ্পরানী ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



