তোমার আগমনে রিক্ত মনে সিক্ত প্রাণের জোয়ার এল
তোমার প্রেমে বিষাদ এ প্রাণ আনন্দ পেল
কথা দাও প্রাণ পাখী যাবে না আর আমায় ছেড়ে
নীল আকাশে দূর অজনায় অচীন কোন দেশে আমায় একাকি করে।
প্রেম প্রেম খেলায় বিরহ আছে ,আছে কত যন্ত্রণা
তোমার প্রাণের ছোঁয়া লাগলে প্রাণে ঢালে মনে সুখসাগরের মন্ত্রণা।
এসেছো যখন প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া
যেয়োনাকো আর দূর অজানায় মম প্রাণে ব্যথা দিয়া।
প্রিয়া প্রিয়া প্রিয়া তোমায় নিয়ে বাঁধব ঘর অনেক যতন নিয়া
করব তোমায় প্রাণের দোসর অনেক প্রেম দিয়া ।
মোর জনমের সাথী যে তুই তোকে ছেড়ে কেমনে যে রই
একলা পরাণ আনচান করে তোর বিহনে আমি কিরে সই !
কতকাল আর থাকবো দূরে তোমায় ছেড়ে
মনের মাঝে তোমায় ধরে
রেখে দুনয়ন অন্ধকারে তোমার পরে
আপন করে তোমার তরে
মনের মাঝেই আছ তুমি যদিও থাকছ তুমি অনেক দূরে
গানের সুরে প্রাণের পরে ।
এসেছো যখন প্রাণের প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া
যেথা যাবে যাও সাথে নিয়ে যাও মোরে, নিয়ে যাও প্রাণের প্রিয়া ।
-----------------------------------------------------------
উৎসর্গ
:-সুপ্রিয় অভিনেতা-হুমায়ূন ফরীদি ।তার জন্মদিন ২৯ মে আর মাত্র ১৮ ঘন্টা বাকী ।তার রুহের মাগফিরাত কামনা করি।
আর প্রাণের প্রিয়া
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



