জীবনে অনেক পাপ করেছি।অনেক। অনেক ভুল করেছি ।অনেক ।আমার ভুলের পাহাড়,আমার পপের পাহাড় অনেক বড়।কিন্তু মহান আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়।মুসা(আঃ)এর জমানায় এক ব্যক্তি মূর্তি পূজারী সামান সামান বলতে বলতে একবার ভুলে সামাদ বলেছে মহন আল্লাহ উত্তর দিয়েছো হে বান্দা আমি হাজির। ফেরেশেতারা বলল হে আল্লাহ সেতো মূর্তির নাম জপছিল ১২ বছর ভুলে তোমার নাম মুখ দিয়ে বেড়িয়েছে । ।আল্লাহ বলেন আমি ১২ বছর ধরে তার মুখে সামাদ ডাক শুনার অপেক্ষায় আছি।
মুছা নবীকে যখন মিথ্যা অপবাদ দিল কারুণ তখন।পতিতা মহীলা সবার সামনে সত্য বলে ফেলল ।আর কারুনের দেহ মাটির নিচে ডেবে যেতে থাকলো।হাটু ,কোমর,কাঁধ ।মুসার কাছে ক্ষমা ও প্রাণ ভিক্ষা চাইতে থাকলো ।মুসার দয়া হলো না পুরোটই ডেবে গেল আল্লাহ মুসাকে বলল কারুন যদি তোমাকে না বলে আমার কাছে একবারও ক্ষমা চইতো আমি মাফ করে দিতাম।
মানুষ ভুল করে ক্ষমা চায় আল্লাহ তাদের ক্ষমা করে।
রসুল সাঃ এর জমানায় একজন মুসলমান মুরতাদ হয়ে গেল ।রসুল সঃ তাকেইসলাম ধর্মে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা নিলেন।সকল কিছু দিয়ে তাকে ইসলাম ধর্মে ফেরানোর চেষ্টা করলেন।
আমার প্রশ্ন থাকে একজন আহমেদ শফি কখনো কি আসিফ মহউদ্দিন কে দাওয়াত দিয়েছেন কিংবা পরম স্নেহে কাছে টেনে দ্বীনইসলাম শিখিয়েছেন।দাওয়াত দিয়েছেন? হয়ত নাজানার কারনে তিনি ভুল বলেছেন। ওমর রাঃ রসুল (সাঃ) হত্যা করার জন্য গিয়েছিলেন।পুরস্কার ১০০উট।তিনি ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে নবীর হেফাজতে সর্বস্ব বিলিয়ে দিলেন।তার সম্মান কত বেড়ে গেছে।
নবীকে অনেক সাহাবী আগে কটাক্ষ করেছেন কিন্তু দ্বীনের আলো তাদের অন্তরকে নবী প্রেমে উদ্ভাসিত করেছে। অনেকে তরুন অবস্থায় ধর্মহীন থেকেও শেষ বয়সে পরহেযগার হয়েই মারা গেছেন।
কেউ খাস দিলে তওবা করলেআল্লাহ তার জীবনের সকল গুণা ক্ষমা করে দেন।কোন নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়লেই সে কিন্তু ফেরশেতার মত নিষ্পাপ হয়ে গেল।
যদি কোন কাট্টা কাফের খালেস দিলে একবার কালেমা পাঠ করে আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুণাহ মাফ করেন।
ছুফিয়ান ছওরী (রহ) আল্লাহর ভয়ে কুজো হয়ে গিয়েছিলেন।তার ভয়ের কারণ আর কিছু নয় তার দুই ওস্তাদ বা গুরু ই বেইমান মুরতাদ হয়ে মারা গেছে।সেই ভয়ে তিনি ছওরী অর্থাৎ কুজো হয়েছিলেন।
সুতরাং আল্লামা সুফি আর আসিফ মহীউদ্দিন কিংবা আমি কার পরিণতি কি হবে তা আল্লাহ ই ভাল জানে ।তবে নবী সঃ এ শিক্ষা দিয়েছেন আমার উম্মতেরা কোন ভুল বিষয়ে একমত হবে না।তাই আলেমদের সম্মিলিত ফায়সালার উপর সৎপথের নিষ্চয়তা আছে ।সেটি অনুসন্ধান করতে হবে বসে থাকলে চলবে না।
তবে আমি কনফেস করছি আমার কমেন্ট কিংবা পোস্টের মাধ্যমে অনেকেই কষ্ট পেয়েছেন।বিশেষ করি ফরীদি স্টাইলে কমেন্ট করার যোগ্য তো আমি নই অথচ তেমনটি করে ফেলেছি।আমার অনেক সুপ্রিয় ব্লগার আপুদের মজার ছলে অনেক কমেন্টই করেছি কখনো কবিতাতেই তাদের হয়ত মনে হবে হেয় করেছি।তার জন্য করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে শতকার ৯০ ভাগ ক্ষেত্রেই তাদের প্রতি শ্রদ্ধা রেখে মজার ছলে তা করেছি।
আর এমনটি করবো না ।কাউকে ছোট করবো না।আওয়ামীলীগ-বি এন পি হিসেবে কোন সম্মানিত ব্লগার কে দেখিনি। দেখেছি সহব্লগার হিসেবে।সরাসরি কমেন্ট ও করেছি।ব্যক্তিগত আদর্শের দল থাকতেই পারে। আর তাই কমেন্টে কারো মনে কষ্ট লেগে থাকলেও আমি ছরি।সবাই মন প্রাণ দিয়ে পছন্দের দল করুন।কাউকে আর অবজ্ঞা নয় ।যিনি ব্লগার। যিনি সৃষ্টিশীল তিনি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা পাওয়ার যোগ্য।আমি তা বিশ্বাস করি।
কনফেস কনফেস কনফেস।মানুষকে ক্ষমা করা আল্লাহ তায়ালা দারুণ পছন্দ করেন ।এক সাহাবীকে দেখিয়ে নবীজী সঃ বললেন ঐ লোক জান্নাতি। এক সাহাবী তার পিছু লাগলেন কি আমলের কারণে তিনি জন্নাতি জানার জন্য। তার বাসায় তিনদিন মেহমান হিসেবে অবস্থান করলেন ।কোন বিশেষ আমল পেলেন না।পরে সেই লোকই জানিয়ে দিলেন তিনি তেমন কোন আমল করেন না।তবে ঘুমের আগ মুহুর্তে সবাইকে ক্ষমা করে ঘুমান ।ক্ষমা এত বড় গুণ। স্বয়ং আল্লাহ ক্ষমা করতে ভালবাসেন। ক্ষমা করাকেও ভাল বাসেন ।
ক্ষমা করত না আইয়ামে জাহেলিয়াতের জমানার লোক।তারা মারা যাওয়ার সময় পুত্র সন্তানকে তার উপর করা অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্য উপদেশ দিত। এভাবে বংশ পরম্পরায় চলত প্রতিশোধ।
তাই প্রতিশোধ স্প্রিহা নয় ।আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি চাই।জীবনে বাচব কতদিন জানিনা।তবে মানুষের মত মানবিকতা নিয়ে বাঁচতে চাই।
মহান আল্লাহ আমাকে ,শফি সাহেবকে আসিফকে সকল ব্লগারদের সত্য পথে ন্যায়ের পথে পরিচালিত করে।
--------------------------------------------------------------------
প্রিয় মানুষ হুমায়ূন ফরীদির রুহের মাগফিরাত কামনা করি ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



