হে অধিনায়ক, হে বিজয়ী বীর
দারুণ এক আহবানে ৭ কোটি বাঙালীরে শক্তি দিয়েছো
সাহস দিয়েছো প্রেরণা দিয়েছো, করেছো উন্নত শির ।
জীবন বাজি রেখে লড়েছো লড়াই অসম এক যুদ্ধে
তাই তোমারে কুর্নিশ করে সকল আবাল-বনিতা-বৃদ্ধে।
বাঙলা মায়ের সাহসী সন্তান বাংলাকে ভালবেসে
হানাদার বধ কাব্য তুমি লিখেছো কেমনে ভাবি আজও বসে বসে।
দেশ যখন অরাজকতায় ,কান্ডারীহীন বঙ্গবন্ধু খুনে
আবার ও তুমি দাঁড়িয়েছিলে সমুখপানে, রাষ্ট্রমাতার চরম ক্রান্তি ক্ষনে।
গনতণ্ত্র ফেরত এলো তোমার দুহাত ধরে
দেশের অর্থনীতি সচল হলো তোমারই যাদুর করে।
হে বিজয়ীবীর, লও সালাম ,লও ভালবাসা ,লও বিজয়মালা
তোমার সততা দেশপ্রেম আর কীর্তি স্মরি শ্রদ্ধা লয়ে দিবানিশি সারাবেলা।
দুঃখে পরাণ যায় বুকটা ফেটে যায়
কেমন করে দানিল আঘাত তোমার সারা গায় তপ্ত বুলেটে তোমার পিঞ্জরায়
এ সবুজে গায়ের লালি ঢেলে দিলে তুমি এই বাংলায়।
দেশের মানুষেরে তুমি পথ দেখিয়েছো স্বপ্ন দিয়েছো মাথা তুলে দাঁড়াবার
তোমার মরণে লাখ লাখ বাঙালী তাই কেঁদে হলো জারে জার।
হৃদয়ে তোমার বাংলাদেশ ছিল, ছিল কমল প্রাণ
কাস্তে-কোদাল হাতে করেছো কাজ, গেঞ্জি গায়ে সেজেছো শ্রমিকের সাজ
আর কেহ তা পারে নাই
সারা বাঙলার অগণিত লোক তাই স্মরে তোমারে, তোমারে ভুলে নাই।
বাংলাদেশী জাতীয়তাবাদ শ্রেষ্ঠ সৃষ্টি তোমার
যার মন্তরে এক হতে পারে সকল নরনারী বাংলার।
দেশ রত্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া -উর- রহমান
আজও তাই স্মরি তোমারে দিয়ে মম মন প্রাণ
কীর্তি তোমার থাকবে অমলিন হে দেশপ্রেমী সন্তান,
যতদিন রবে পদ্মা- মেঘনা-যমুনা বহমান।
-------------------------
শাহাদত বার্ষীকিতে বীর মুক্তিযাদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলী
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



