অজস্র ফুল পাখি আর বৃক্ষ সুশোভিত অরণ্যে কিংবা হাজার মানুষের ভীড়ে
এক তুমি আছো এ হৃদয় জুড়ে ।
হৃদয়ের সমীকরণ বুঝিনা, আমি বুঝিনা তার ব্যকরণ
মনের গহীনে শুনতে পাই তবু কেন তুমি অকরুণ?
বৃষ্টি যদি আকাশের কান্না হয় পৃথিবীকে ভালবেসে
সেই ভালবাসায় শীতল এ ধরনী বারিধারা বুকে তৃপ্ত হয় অবশেষে।
আমার এ কথামালি যদি প্রেমাশ্রু হয় প্রিয়া
তেমনি করে সুখ পাবে কিনা? জুড়োবে কি তোমার হিয়া?
মেঘমালা আজি দূত হলো তাই
তোমার তরে যেন যায় পৌঁছে যায়
মোর প্রেমের পত্রখানি ;
লিখেছিলাম তা তোমার পানে,
ছন্দ তানে কাব্য গানে
রাতের তারা চন্দ্র জানে
তুমি আছ মোর হৃদয় পানে হিয়ার সনে ;
কেড়েছো মোর হৃদয় খানি।
একটু ভাব একটু গভীর ভাবে মগ্ন হয়ে গভীর ধ্যানে
তুমি যার সাতজনমের তপস্যা মনে প্রাণে !
সূর্যস্নাত বিশুদ্ধ প্রেমে যে আকুল আহবানে তোমায় টানে!
বাসবে কিনা ভাল বলো সখি বাঁধবে কিনা তারে প্রাণের বন্ধনে ?
--------------------------------
উৎসর্গ -তুমি
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



